প্রশান্তি ডেক্স ॥ জুলাই গণ-অভ্যুত্থানের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তবর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় বাংলাদেশের অর্থনীতি ছিল গভীর সংকটে। উচ্চ মূল্যস্ফীতি, লাগামহীন দ্রব্যমূল্য, ডলার সংকট, বৈদেশিক ঋণ পরিশোধের চাপ, ব্যাংক খাতের অস্থিরতা এবং বিপুল অঙ্কের অর্থ পাচারের অভিযোগ-সব মিলিয়ে অর্থনীতির চিত্র ছিল নাজুক। সবকিছু ঠিক থাকলে আর মাত্র দু’দিন পর নতুন সরকার গঠন হবে। […]
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা কোনো ধরনের অপরাধমূলক কর্মকান্ড বরদাস্ত করব না। অপরাধী যেই হোক, যত বড় নেতাই হোক না কেন – দলের সুনাম ক্ষুন্ন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আমরা বিন্দুমাত্র দ্বিধা করব না। গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে […]
প্রশান্তি ডেক্স ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উদ্দীপনা দেখে সন্তোষ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস। তিনি বলেন, “দুপুর পর্যন্ত আমরা ভোটারদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা দেখছি। আমরা চাই, বিকাল পর্যন্ত এই উৎসাহ বজায় থাকুক।” গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ভোটকেন্দ্র পরিদর্শনের পর […]
প্রশান্তি ডেক্স ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামগ্রিক ভোটগ্রহণ ও পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, “এই নির্বাচনকে পারফেক্ট বলবো না। পারফেক্ট নির্বাচন কোথাও হয় না। আমি অনেক জায়গার নির্বাচন দেখেছি। তবে অতীতের তুলনায় যেকোনও মানদন্ডে এই নির্বাচন ভালো হয়েছে।” গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে […]
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপি প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে জয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৩ হাজার ৮১৬ ভোট পেয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্ধী জামায়াতে ইসলামীর প্রার্থী আতাউর রহমান সরকার পেয়েছেন ৮২ হাজার ৪৮০ ভোট। ফলে মুশফিকুর রহমান ৫১ হাজার ৩৩৬ ভোটের ব্যবধানে বিজয়ী […]
প্রশান্তি ডেক্স ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফলভাবে সম্পন্ন হওয়ায় দেশব্যাপী শোকরানা দোয়া আয়োজনের অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচন সর্বমহলে গ্রহণযোগ্য ও প্রশংসিত হয়েছে। […]
প্রশান্তি ডেক্স ॥ বিভিন্ন কেন্দ্রে ষড়যন্ত্রের মাধ্যমে ভোটের ফলাফল কারচুপি করা হচ্ছে এমন অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সংশ্লিষ্ট আসনগুলোতে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে দলটি। গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ২০ মিনিটে বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ […]
প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়। একই বার্তায় বিএনপি ও তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা জানানো হয়েছে। বার্তায় বলা হয়েছে, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি ও তারেক […]
প্রশান্তি ডেক্স ॥ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেছেন, “ভোট গণনা ও ফলাফল ঘোষণার ক্ষেত্রে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা অস্বাভাবিক বিলম্ব করছেন। একাধিক আসনে ফলাফল পরিবর্তনের ঘটনা ঘটেছে।” গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “ভোট গণনার কাজে […]