করোনা মোকাবেলায় বাংলাদেশকে সহযোগিতা দিতে আগ্রহী চীন

করোনা মোকাবেলায় বাংলাদেশকে সহযোগিতা দিতে আগ্রহী চীন

প্রশান্তি ডেক্স ॥ করোনা মোকাবেলায় বাংলাদেশকে সার্বিক সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে চীন। গত মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সফররত চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল উয়েই ফেঙ্গহি এ আগ্রহের কথা জানান। চীনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে সামরিক সহযোগিতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। চীন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উন্নয়নে কৌশলগত সহযোগিতা অব্যাহত রাখবে। […]

‘তরুণ প্রজন্মই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ভূমিকা রাখবে’

‘তরুণ প্রজন্মই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ভূমিকা রাখবে’

প্রশান্তি ডেক্স ॥ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি অন্যতম মাইলফলক। একটি জীবন্ত ইতিহাস। এই সরকারের নেতৃত্বেই মুক্তিযুদ্ধ পরিচালনা এবং বহির্বিশ্বের সমর্থনের মাধ্যমে স্বাধীনতার চূড়ান্ত লক্ষ্য অর্জিত হয়। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তরুণ প্রজন্মই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে […]

কোনো দোহাই দিয়ে প্রকল্পের কাজ বন্ধ রাখা যাবে না; শিল্পমন্ত্রী

কোনো দোহাই দিয়ে প্রকল্পের কাজ বন্ধ রাখা যাবে না; শিল্পমন্ত্রী

প্রশান্তি ডেক্স ॥ শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে ও সাবধানতা অবলম্বন করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে হবে। কোনো দোহাই দিয়ে প্রকল্পের কাজ বন্ধ রাখা যাবে না। করোনাকালীন এই লকডাউনে ভার্চুয়ালি সভা করে প্রকল্পের কাজের তদারকি বাড়াতে হবে। চলতি বছরের জুনের মধ্যে নির্ধারিত প্রকল্পের কাজ শেষ করতে হবে। কোনোভাবেই প্রকল্পের […]

আ.লীগের দরজা খোলা, মান্নাকে তথ্যমন্ত্রী

আ.লীগের দরজা খোলা, মান্নাকে তথ্যমন্ত্রী

প্রশান্তি ডেক্স ॥ নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে উদ্দেশ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগের দরজা খোলা আছে। আমরা একসঙ্গে জনগণের জন্য কাজ করতে পারি। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গত বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার […]

ভারতকে রেমডেসিভির দিতে চায় বাংলাদেশ

ভারতকে রেমডেসিভির দিতে চায় বাংলাদেশ

আন্তজার্তিক ডেক্স ॥ ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলছেন, বাংলাদেশ ভারতকে করোনাভাইরাস চিকিৎসায় ব্যবহৃত রেমডেসিভির ওষুধ দিয়ে সহায়তার প্রস্তাব দিয়েছে। তিনি বলেছেন, বাংলাদেশ বলছে যে আমরা রেমিডিসিভির উৎপাদন করছি। আমাদের কাছ থেকে নিন। কেন তারা বলছে, কারণ তারা অনুভব করছে যে এটাই সহযোগিতার সময়। ভারত আমাদের সহযোগিতা করছে এবং আমাদেরও তাদের সহযোগিতা করতে হবে।রেমডেসিভির […]

কিছু ওষুধ থাকলেই বাড়িতে করোনার প্রাথমিক চিকিৎসা সম্ভব; জাফরুল্লাহ

কিছু ওষুধ থাকলেই বাড়িতে করোনার প্রাথমিক চিকিৎসা সম্ভব; জাফরুল্লাহ

প্রশান্তি ডেক্স ॥ একটি থার্মোমিটার, পালস অক্সিমিটার ও ব্লাড প্রেশার পরিমাপের মেশিন এবং কিছু ওষুধ থাকলেই বাড়িতে করোনার প্রাথমিক চিকিৎসা করা সম্ভব বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। গত বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে গণস্বাস্থ্য নগর হাসপাতালে গণস্বাস্থ্য ভ্রাম্যমাণ করোনা চিকিৎসা সেবার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, […]

স্বাস্থ্যকর্মী পেলেন খালেদা জিয়ার স্নেহের পরশ, ফেসবুকে ভাইরাল

স্বাস্থ্যকর্মী পেলেন খালেদা জিয়ার স্নেহের পরশ, ফেসবুকে ভাইরাল

প্রশান্তি ডেক্স ॥ কোভিড আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও দুদিন সেখানে ভর্তি থাকতে হবে তাকে। গত মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুসহ দলটির বেশ কয়েকজন নেতা সেখানে খালেদা জিয়ার […]

ভারতে কঠিন সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতি

ভারতে কঠিন সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতি

আন্তজার্তিক ডেক্স ॥ করোনা ভয়ঙ্কর আক্রমণ চালিয়েছে বিশ্বের অন্যতম জনবহুল দেশ ভারতে। তবে এই কঠিন সময়ে ধর্মের বেড়াজাল থেকে বেরিয়ে মানবতার বন্ধন আরো পাকাপোক্ত করলেন দেশটির এক দল মুসলিম তরুণ। রমজানের নিয়ম পালন করেও পিপিই কিট পরে হিন্দুদের সৎকারের উদ্যোগ নিয়েছেন তাঁরা। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ৩৩ বছরের ইমদাদ ইমান গ্রাফিক ডিজাইনারের পাশাপাশি একটি […]

ঢাকায় সহনীয় মাত্রার চেয়ে তিনগুণ বেশি শব্দদূষণ হয়

ঢাকায় সহনীয় মাত্রার চেয়ে তিনগুণ বেশি শব্দদূষণ হয়

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, রাজধানী ঢাকায় সহনীয় মাত্রার চেয়ে তিনগুণ বেশি শব্দদূষণ হয়। এর ফলে প্রায় অর্ধ কোটি মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। গত বুধবার আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২১ উদযাপন উপলক্ষে পরিবেশ অধিদপ্তরের ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ আয়োজিত ভার্চুয়াল কর্মশালায় যুক্ত হয়ে এসব কথা বলেন […]

বুথফেরত জরিপে আভাস মমতাই জিতবেন

বুথফেরত জরিপে আভাস মমতাই জিতবেন

আন্তজার্তিক ডেক্স ॥ ভারতের পশ্চিমবঙ্গে মোট আট দফায় নির্বাচন গত বৃহস্পতিবারই সম্পন্ন হয়েছে। আর এরপর থেকেই একে একে প্রকাশিত হচ্ছে বুথফেরত সমীক্ষার ফল। এতে তৃতীয়বারের মতো মমতার তৃণমূলের সরকার গড়ার আভাস মিলছে। ভারতের জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন থেকে এমন তথ্য পাওয়া গেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনটিডিভির সমীক্ষায় তৃণমূল পেতে পারে ১৬৪ থেকে ১৭৪ আসন। […]