আমরা অত্যান্ত দু:খের সাথে জানাচ্চি যে, গত সংখ্যার প্রশান্তি (২৬/০৯/২০) সম্পাদকীয়তে অপারেটরের ভুলক্রমে সমগ্র দেশের সংবাদ তসলিমুর রেজা সম্পর্কে লিখা সম্পাদকীয়তে ছাপা হয়েছে যা অত্যন্ত দু:খের। সম্পাদক এবার কেয়ার হাসপাতালে থাকায় ছাপার আগে বিষয়টি দৃষ্টিগোচর হয়নি, পরে দৃষ্টিগোচর হওয়ায় করনীয়তে নিরুপায় এবং অনলাইন ভাসনে নিউজটি সঠিক ছিল। আমরা দু:খ প্রকাশ করছি এবং সকলকে সহজভাবে গ্রহন […]
বাঙলা ভাষার জন্য প্রাণ দিয়েছিল এমনকি জীবন উৎসর্গ করেছিল ভাষা সৈনিকগণ এবং দেশের আপামর জনতা। সেই ত্যাগ থেকেই জন্ম হলো নতুন চাহিদার এবং সেই চাহিদার যোগানেই বাঙ্গালী বঙ্গবন্ধুর বলিষ্ঠ ও সাহসী, সুপরিকল্পিত দূরদর্শী নেতৃত্বের ছায়াতলে একত্রিত হলো এবং দেশ স্বাধীন করে বীর বাঙালী ঘরে ফিরল। সেই থেকেই বাংলা+বাঙালী+বাংলাদেশ যোগসূত্র স্থাপীত হলো। সেইখানে আবার বাংলাদেশ ও […]
বা আ ॥ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বাংলাদেশের বিস্ময়’ অভিহিত করে তার দীর্ঘায়ু ও সফলতা কামনা করেছেন কেন্দ্রীয় ১৪ দলের নেতারা। তারা বলেছেন, নেতৃত্ব দিয়ে তিনি যেন অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করার সুযোগ পান। তিনি বঙ্গবন্ধু হত্যা ও একাত্তরে মানবতাবিরোধী অপরাধীদের বিচার করে বাংলাদেশকে পাপমুক্ত করেছেন। তিনি এই দেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের […]
প্রশান্তি ডেক্স ॥ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩৩৮ কোটি টাকা ব্যয়ে মৌজা ও প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিংসহ মোট ৭৯৬ কোটি টাকার চার প্রকল্প অনুমোদন দিয়েছে। একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভার্চুয়ালি অনুষ্ঠিত চলতি বছরের একনেকের ১০তম সভায় এ অনুমোদন দেয়া হয়। এ সভায় প্রধানমন্ত্রী ও […]
প্রশান্তি ডেক্স ॥ বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সীমান্তে গত ১১ সেপ্টেম্বর থেকে মাছ ধরার ট্রলারে করে মিয়ানমারের সেনাদের সন্দেহজনক গতিবিধির কথা উল্লেখ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। ঢাকার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে গত শুক্রবার (২ অক্টোবর) বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারের সেনাসমাবেশ ও বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতির প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর […]
প্রশান্তি ডেক্স ॥ দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন । গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি। গত কয়েকবছর ধরে তিনি এইদিনে জাতিসংঘ সাধারণ […]
প্রশান্তি ডেক্স ॥ খারাপ পরিস্থিতি মোকাবিলা করে পুলিশ ধীরে ধীরে জনবান্ধব বাহিনীতে রূপান্তরিত হচ্ছে বলে গত বৃহস্পতিবার মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, ‘যখনই জনগণ কোনো বিপর্যয় ও অসহায় পরিস্থিতির মুখোমুখি হয়, তখন বাংলাদেশ পুলিশ তাদের পাশে দাঁড়িয়েছে। কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলা এবং জঙ্গিবাদ দমনে পুলিশের সক্রিয় ভূমিকা আমাদের বঙ্গবন্ধুর সেই জনতার পুলিশের কথা স্মরণ […]
প্রশান্তি ডেক্স ॥ গত বছরের জুন মাসে বরগুনায় রিফাত শরীফ হত্যার ঘটনায় রিফাতের স্ত্রী মিন্নিসহ ছয়জনকে, যাদের গত বুধবার (৩০ সেপ্টেম্বর) মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, চিরাচরিত নিয়ম অনুযায়ী তাদের কারাগারের ‘কনডেমড সেল’ এ রাখা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের কারাগারের যে বিশেষ সেলে রাখা হয় সেটিকে কনডেমড সেল বলা হয়। কারাগারে থাকা অন্যান্য বন্দিদের তুলনায় কনডেমড সেলের বন্দিদের […]
প্রশান্তি ডেক্স ॥ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা যাতে সঠিক সময়ে করোনার ভ্যাকসিন পাই, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। গত বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা চাই, কোভিড থেকে বাংলাদেশসহ গোটা বিশ্ব মুক্তি পাবে। সে জন্য ভ্যাকসিনের যে প্রয়োজনীয়তা রয়েছে, আমরা […]
প্রশান্তি ডেক্স ॥ বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক অত্যন্ত দৃঢ়। কিন্তু সীমান্ত হত্যা বা পেঁয়াজ আমদানি বন্ধের মতো কিছু বিষয় এই সম্পর্কের ওপর আঘাত হানে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মোমেন ও ভারতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে ষষ্ঠ যৌথ কনসালটেটিভ কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ […]