ফখরুলকে মোক্ষম জবাব কাদেরের

ফখরুলকে মোক্ষম জবাব কাদেরের

প্রশান্তি ডেক্স ॥ কর্মভীরু মির্জা ফখরুল ইসলাম আলমগীররা নিজেদের ব্যর্থতা ঢাকতে বাক্যালাপে বীরত্ব প্রদর্শন করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গত মঙ্গলবার দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, করোনাভাইরাসের আগ্রাসী তাণ্ডবে সারা বিশ্বের মতো বাংলাদেশেও প্রতিদিনের যাপিত জীবন পতিত হয়েছে […]

খাদ্য উৎপাদন বাড়াতে উচ্চফলনশীল জাতের ওপর গুরুত্বারোপ করা হচ্ছে…কৃষিমন্ত্রী

খাদ্য উৎপাদন বাড়াতে উচ্চফলনশীল জাতের ওপর গুরুত্বারোপ করা হচ্ছে…কৃষিমন্ত্রী

প্রশান্তি ডেক্স  ॥  খাদ্য উৎপাদন বাড়াতে উচ্চফলনশীল জাতের উপর সরকার অধিক গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক। কৃষিমন্ত্রী গত মঙ্গলবার তাঁর সরকারি বাসভবন থেকে বায়ার ক্রপসায়েন্স লিমিটেড, বাংলাদেশ কর্তৃক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ কার্যক্রম অনলাইনে (জুম প্ল্যাটফর্মে) উদ্বোধনকালে এ কথা বলেন। বায়ার ক্রপসায়েন্স কর্তৃক ১ লাখ কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল […]

অবৈধ অর্থ উপার্জন করে বড়লোক হতে চাইলে পুলিশের চাকরি ছাড়ুন… আইজিপি

অবৈধ অর্থ উপার্জন করে বড়লোক হতে চাইলে পুলিশের চাকরি ছাড়ুন… আইজিপি

প্রশান্তি ডেক্স ॥ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘পুলিশ সদস্যরা কোনোভাবেই কোনও ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। পুলিশকে দুর্নীতিমুক্ত হতে হবে।’ তিনি আরও বলেন, ‘যারা অবৈধ অর্থ উপার্জন করে বড়লোক হতে চান, বাংলাদেশ পুলিশ তাদের স্থান নয়। তারা পুলিশের চাকরি ছেড়ে বাড়ি গিয়ে ব্যবসা করে বড়লোক হওয়ার চেষ্টা করতে পারেন।’ […]

এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ সম্ভব নয়’

এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ সম্ভব নয়’

প্রশান্তি ডেক্স ॥  বর্তমান ক্রিকেট বিশ্বে এখন আলোচনা বড় বিষয়বস্তু হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ। করোনাভাইরাসের কারণে অনিশ্চয়তার মুখে পড়ে গেছে চলতি বছরের অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া কুড়ি ওভারের ক্রিকেটের বিশ্ব আসর। স্বাগতিক দেশ অস্ট্রেলিয়া পর্যন্ত খুব কম সম্ভাবনা দেখছে যথাসময় এটি আয়োজনের। প্রায়ই একই কথা বললেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি। তার মতে চলতি বছরের […]

ববি হাজ্জাজের বাবা মুসা বিন শমসেরের সম্পদের গোপন তথ্য ফাঁস

ববি হাজ্জাজের বাবা মুসা বিন শমসেরের সম্পদের গোপন তথ্য ফাঁস

প্রশান্তি ডেক্স ॥ সরকার এবং সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে কুৎসা রটানো বন্ধ করেনি বিতর্কিত ববি হাজ্জাজ। গত বুধবার পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই অপচেষ্টা অব্যাহত ছিল। বিতর্কিত ববি হাজ্জাজের মতো তার পরিবারও বিতর্কিত। তার বাবা ধনকুবের মুসা বিন শমসেরের দেওয়া সম্পদের বিবরণী তদন্তে নেমে পাওয়া গেছে খালি কলসির তথ্য। স্বঘোষিত হাজার হাজার কোটি টাকার […]

আমাদের স্বাস্থ্যব্যবস্থা সম্পূর্ণভাবে ভারতমুখী…হারুন

আমাদের স্বাস্থ্যব্যবস্থা সম্পূর্ণভাবে ভারতমুখী…হারুন

প্রশান্তি ডেক্স ॥ বিএনপির সংসদ সদস্য হারুন অর রশীদ বলেছেন, আমাদের স্বাস্থ্যব্যবস্থা সম্পূর্ণভাবে ভারতমুখী হয়ে গেছে। গত ১০ বছরে বাংলাদেশ থেকে চার কোটির অধিক মানুষ চিকিৎসার জন্য ভারতে গেছেন। গত  সোমবার (১৫ জুন) সকালে জাতীয় সংসদে চলতি ২০১৯-২০ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। হারুন অর রশীদ বলেন, আমি চাঁপাইনবাবগঞ্জের […]

ফটোল্যাব ব্যবহারকারীর তথ্য মার্কিন গোয়েন্দা সংস্থায়

ফটোল্যাব ব্যবহারকারীর তথ্য মার্কিন গোয়েন্দা সংস্থায়

 প্রশান্তি আন্তজার্তিক ডেক্স ॥ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ ইন্টারনেট দুনিয়ার নতুন ট্রেন্ড ‘ফটোল্যাব’। স্মার্টোফোনভিত্তিক অ্যাপটিতে ছবি আপলোড করলেই সেটিকে আরও আকর্ষণীয়, ঝকঝকে-চকচকে করে ব্যবহারকারীকে দেওয়া হচ্ছে। কিন্তু এটা কী শোভনীয়? সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এমন ছবি পাওয়ার বিনিময়ে যে তথ্য অ্যাপটির সঙ্গে গ্রাহকরা শেয়ার করছেন, আশঙ্কা রয়েছে সেগুলো চলে যাচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর কাছে। যুক্তরাষ্ট্রের লিনারক […]

বিএনপির দাবির আগেই সরকার পদক্ষেপ নিয়েছে… ওবায়দুল কাদের

বিএনপির দাবির আগেই সরকার পদক্ষেপ নিয়েছে… ওবায়দুল কাদের

প্রশান্তি ডেক্স ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দলের পক্ষ থেকে যে সাত দফা সুপারিশ করেছেন, সরকার করোনায় সৃষ্ট সংকট উত্তরণে তার চেয়ে অনেক বেশি সুসমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছে। বরং বিএনপিই এই সংকটময় মুহূর্তে জনগণের পাশে দাঁড়ায়নি। তিনি বলেন, ‘নিজেদের ব্যর্থতা ঢাকতে সমালোচনার নামে সরকারের সমালোচনাই […]

ডা. জাফরুল্লাহ চৌধুরী কথার উত্তর দিচ্ছেন ‘লিখে’

ডা. জাফরুল্লাহ চৌধুরী কথার উত্তর দিচ্ছেন ‘লিখে’

প্রশান্তি ডেক্স ॥ করোনামুক্ত হলেও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী এখন নিউমোনিয়ার জটিলতায় ভুগছেন বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু। তার গলা ব্যাথার কারণে কষ্ট হওয়ায় লিখে কথা উত্তর দিচ্ছেন। গত সোমবার (১৫ জুন) রাতে জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, ‘ডা: জাফরুল্লাহ চৌধুরীর সার্বিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তার ফুসফুসের সংক্রমণ কমছে। […]

অবৈধ-অনৈতিক ওয়েব কনটেন্টের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে : তথ্যমন্ত্রী

অবৈধ-অনৈতিক ওয়েব কনটেন্টের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে : তথ্যমন্ত্রী

প্রশান্তি ডেক্স ॥ তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, অবৈধ অনৈতিক ওয়েব কনটেন্টের বিরুদ্ধে সরকার আইনগত ব্যবস্থা নেবে। তিনি রাজধানীতে সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সম্প্রতি ‘কিছু ওয়েবসিরিজের আপত্তিকর দৃশ্যাবলী’ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বিষয়ক প্রশ্নের জবাবে একথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও তথ্যসচিব কামরুন নাহার এসময় […]