২০২৬ সালের ফেব্রুয়ারীতে নির্বাচন হবে এবং সেই নির্বাচন নিয়ে এখন তোড়জোড় চলছে। সবাই এই নির্বাচন কে কেন্দ্র করে নিজেদের মতামত ব্যক্ত করছেন। তবে পর্দার অন্তরালে চলছে নির্বাচনী খেলা। পর্দার বাইরের দৃশ্য যদিও এলোমেলো তারপরও বলছি নির্বাচন হবে এবং এই নির্বাচন হবে সমঝোতার নির্বাচন। এই নির্বাচন কেন্দ্রীক জনআকাঙ্খা পূরণে কতটুকু ভুমিকা রাখবে তা পরবর্তীতে দৃশ্যমান হবে। […]
ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করে ডিলার ও খুচরা ব্যবসায়ীরা সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে সার বিক্রি করছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকেরা। বাজারে টিএসপি, ডিএপি ও এমওপি সারের পর্যাপ্ত মজুদ থাকলেও নির্ধারিত দামে এ সব সার পাওয়া যাচ্ছে না। অনেক বিক্রেতা রশিদ না দিয়েই বস্তাপ্রতি ৩শ’ থেকে ৫শ’ টাকা পর্যন্ত […]
প্রশান্তি ডেক্স ॥ লড়াই-সংগ্রাম আর শ্রদ্ধা-ভালোবাসায় জীবনের ৮০ বছর পেরিয়ে ৮১ বছরে পদার্পণ করতে যাচ্ছে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত শুক্রবার (১৫ আগস্ট) সাবেক এই প্রধানমন্ত্রী ৮১তম জন্মবার্ষিকী পালিত হবে। এই উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপী দলীয় কার্যালয় অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করবে বিএনপি। ঢাকায় […]
প্রশান্তি ডেক্স ॥ গত ১৫ আগস্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম প্রয়াণ দিবস। ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয় রচিত হয় ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। বঙ্গবন্ধু ও তার পরিবার এবং নিকটাত্মীয়সহ ২৬ জনকে ওই রাতে নৃশংসভাবে হত্যা করা হয়। মুজিবকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা সে সময় তৎকালীন পশ্চিম জার্মানিতে অবস্থান […]
ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে এক ব্যক্তি ও তার তিন ছেলে আটক হয়েছেন। গত মঙ্গলবার (৫ আগস্ট) গভীর রাতে ভারত-বাংলাদেশ সীমান্তের ৩৭৩/১-এস নম্বর পিলারের কাছাকাছি ভারতের বামনবাড়ি (বেগুনবাড়ি) এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ। আটককৃতরা হলেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের কাশুয়া বাদামবাড়ি গ্রামের […]
প্রশান্তি ডেক্স ॥জামায়াতে ইসলামীকে ভণ্ড ইসলামি পার্টি বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মহিবুল্লাহ বাবুনগরী। গত সোমবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। ‘আগামীর ফটিকছড়ি বিনির্মাণে উলামায়ে কেরামের করণীয়’ শিরোনামে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সভা হয়। আয়োজক ছিল ‘বৃহত্তর ফটিকছড়ির ওলামা মাশায়েখগণ’। সেখানে হেফাজতের আমির বলেন, জামায়াত ইসলামী […]
প্রশান্তি ডেক্স ॥অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন। গত মঙ্গলবার (৫ আগস্ট) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই ঘোষণাপত্র পাঠ করেন তিনি। এতে যুক্ত করা হয়েছে ২৮টি দফা। ১৯৭১ সালের স্বাধীনতা থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই আন্দোলন ঘোষণাপত্রে স্থান পেয়েছে। ঘোষণা পত্র বলা হয়: ১। যেহেতু উপনিবেশবিরোধী লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতায় […]
ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ভারতের পাঞ্জাবে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার রুহিয়া মানিক খাড়ি গ্রামের বাসিন্দা মো. মিঠুন (২২) অপহরণ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। অপহরণকারীরা তার পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। নির্যাতনের একটি ভিডিও পাঠিয়ে টাকা না দিলে তাকে হত্যার হুমকিও দিয়েছেন তারা। মিঠুনের বাবা আব্দুর রউফ বলেন, মিঠুন কয়েক বছর […]
প্রশান্তি ডেক্স ॥জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মকে নিকোটিন আসক্তির ঝুঁকি থেকে রক্ষায় সরকার দেশে ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ইএনডিএস) এবং সংশ্লিষ্ট পণ্যের উৎপাদনের অনুমতি না দেওয়ার নির্দেশনা জারি করেছে। এ সিদ্ধান্তকে ‘যুগান্তকারী ও সময়োপযোগী পদক্ষেপ’ হিসেবে স্বাগত জানিয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ। গত শনিবার (২ আগস্ট) এক বিবৃতিতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব […]