প্রশান্তি ডেক্স ॥ ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জি প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গত বুধবার (৯ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ভুটানকে বাংলাদেশের সব অবকাঠামোগত সুবিধা গ্রহণের পরামর্শ দিয়েছেন। রাষ্ট্রদূত দর্জি […]
প্রশান্তি ডেক্স॥ ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মাদ্রাসা শিক্ষা একটি বিশেষায়িত শিক্ষাব্যবস্থা। এটিকে ধরে রাখতে হবে। অতি আধুনিকতার নামে এ শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের মুখে পতিত হতে দেওয়া যাবে না। এ শিক্ষাব্যবস্থার স্বাতন্ত্র্য বজায় রাখতে হবে। মাদ্রাসা শিক্ষাব্যবস্থার অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। গত বুধবার (৯ জুলাই) ঢাকার আইডিইবি মিলনায়তনে ‘টেকসই উন্নয়নে আলিয়া […]
প্রশান্তি ডেক্স ॥ আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ডিসেম্বরের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গত বুধবার (৯ জুলাই) নির্বাচন সংক্রান্ত বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। এদিন সন্ধ্যায় এক ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, আজকে প্রায় ২ ঘণ্টার বৈঠকে নির্বাচন […]
ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রাসেল (১৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (১২ জুলাই) ভোরে উপজেলার মিনাপুর সীমান্তের তিনুয়া (মাদাড়ি) ৩৫৩ নম্বর প্রধান পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত রাসেল হরিপুর উপজেলার জীবনপুর গ্রামের নিয়াজউদ্দীনের ছেলে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিষয়টি নিশ্চিত করেছে। স্থানীয় সূত্র […]
প্রশান্তি ডেক্স॥জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের সম্মান ও সহায়তায় ২৫ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। শহীদ পরিবারকে আর্থিক সহায়তা এবং আহতদের চিকিৎসা ব্যয়ের উদ্দেশ্যে এ তহবিল ব্যবহার করা হবে। গত মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। […]
প্রশান্তি ডেক্স॥চট্টগ্রামে দুজনের শরীরে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে। গত সোমবার (৭ জুলাই) চট্টগ্রামের বেসরকারি রোগ নির্ণয়কেন্দ্র এপিক হেলথ কেয়ার ল্যাবে রক্তের নমুনা পরীক্ষায় এ রোগ শনাক্ত করা হয়। এর মধ্যে একজন পুরুষ, একজন নারী। দুজনেরই বয়স ৪২। আক্রান্ত পুরুষের জ্বর, শরীর ব্যথা ও শরীর লালচে হওয়া এবং আক্রান্ত নারীর জ্বর, হাত-পা ব্যথা ও ফুলে যাওয়া […]
প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তিনি বিশ্বাস করেন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বিরোধ আলোচনা ও সংলাপের মাধ্যমে সহজেই সমাধান করা সম্ভব। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার পর দুপক্ষের মধ্যে আস্থার বিষয়টি একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে। গত সোমবার (৭ জুলাই) প্রকাশিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেন পেজেশকিয়ান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। […]
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥গত রবিবার (৬ জুলাই) সন্ধ্যায় অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ আব্দুল কাদের এর নেতৃত্বে এস আই সুজন চন্দ্র মজুমদার, এসআই ফারুক সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের তিন লাখপীর সিএনজি স্ট্যান্ড থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের […]
প্রশান্তি ডেক্স॥ বাংলাদেশের নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। গত বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোলডিন সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। মন্ত্রণালয়ের পরিচালক (জনসংযোগ) ফয়সল হাসান জানান, বৈঠকে দুদেশের মধ্যে […]
প্রশান্তি ডেক্স॥ আগামী ১৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। ২০১৯ সালের ১৪ জুলাই ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন জাতীয় পার্টি এই প্রতিষ্ঠাতা সভাপতি। তার মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে আবারও সক্রিয় হচ্ছেন বিদিশা। ২০২০ সালে তার হাত ধরে শুরু হওয়া ‘জাতীয় পার্টির পুনর্গঠন প্রক্রিয়া’কে সামনে রেখে আবারও সামনে আসছেন তিনি। আগামী ১৪ জুলাই […]