প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি ধীরে ধীরে জনবিচ্ছিন্ন একটি দলে পরিণত হয়ে যাচ্ছে। কোন রাজ্যে আর তারা ক্ষমতায় আছে? বড় রাজ্যগুলোর মধ্যে উত্তরপ্রদেশ ও কর্নাটক ছাড়া সব জায়গায় ভরাডুবি। আর বাংলা শেষ কলসটাও ডুবিয়ে দেবে আগামী ২০২১ সালের বিধানসভা নির্বাচনে। খবর এনডিটিভির। এ জন্য তিনি নরেন্দ্র মোদিকে তৈরি থাকতে বলেন। […]
প্রশান্তি ডেক্স॥ ডাকসু ভিপি নরুলহক নুরকে কিছুদিন আগে হত্যার হুমকি দেওয়া এই সেই ছাত্রলীগের নেতা। এবার সাংবাদিকের উপরে হামলা করলেন। করোনা ভাইরাস মোকাবেলায় জেলেদের জন্য বরাদ্দের ত্রাণ নিয়ে দুর্নীতি, নিউজ করায় সাংবাদিককে ছিনতাইকারী বলে মারধর করেছেন ছাত্রলীগ নেতা। তিনি জানিযয়েছন, “ইউনিয়নের জেলেদের ১ মণ করে চাল দেওয়ার কথা, কিন্তু চাল দেওয়া হচ্ছে মাত্র ১৪-১৫ কেজি […]
প্রশান্তি ডেক্স॥ প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি নিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার কর্মমুখী রাজধানীফেরত হাজার হাজার মানুষের ঢল নেমেছে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে। গত শনিবার (৪ এপ্রিল) সকাল থেকে ফেরিতে পদ্মা নদী পার হয়ে ঘাটে এসে গাড়ির জন্য অপেক্ষায় আছেন তারা। গণপরিবহন বন্ধ থাকায় বাধ্য হয়ে করোনা সংক্রমণের মৃত্যু ভয় এড়িয়ে সবাই ট্রাক, রিকশা ও ভ্যানে গাদাগাদি […]
প্রশান্তি ডেক্স॥ প্রাণঘাতী করোনাভাইরাস সংকটে রাজনৈতিক ফায়দা লোটার অপতৎপরতা থেকে বিএনপিকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গত বুধবার (১ এপ্রিল) নিজের সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন, করোনাভাইরাসের এই সংকটে বিএনপি নেতারা দেশবাসীর পাশে না দাঁড়িয়ে সংবাদ সম্মেলনের […]
প্রশান্তি ডেক্স॥ প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে বিভিন্ন মামলায় বিচারের মুখোমুখি তিন হাজার হাজতিকে সাময়িকভাবে ছেড়ে দেয়ার পরিকল্পনা করেছে সরকার। ইতিমধ্যে কারা কর্তৃপক্ষ হাজতিদের তালিকা তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাবও পাঠিয়েছে। গত বুধবার (১ এপ্রিল) এ বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম। তিনি বলেন, করোনাভাইরাসের পরিস্থিতির কারণে সারাদেশের বিভিন্ন কারাগার থেকে এসব […]
প্রশান্তি ডেক্স॥ দেশে করোনাভাইরাসের দুর্যোগ যতদিন থাকবে, ততদিন সাধারণ মেহনতী মানুষদের সহায়তা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ব্যাপারে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সদর উপজেলা পরিষদ চত্তরে কর্মহীন সাধারণ মানুষের জন্য খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনকালে টেলি কনফারেন্সে তিনি এসব কথা […]
প্রশান্তি ডেক্স॥ পটুয়াখালীর বাউফলে হোম কোয়ারেন্টাইনের কথা বলায় দলবল নিয়ে পুলিশকে পেটালেন আশ্রাফ আহমেদ নামে এক ছাত্রলীগ নেতা। রাস্তার মোড়ে দাঁড়িয়ে আড্ডা দিতে নিষেধ করায় দুই পুলিশ এ নির্যাতনের শিকার হন। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার বগা ইউনিয়নের কৈখালী গ্রামের (নাজিরের বাধ) তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, পুলিশ পেটানো ওই ছাত্রলীগ […]
প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ ভারতের দিল্লির নিজামউদ্দিনের তাবলিগ জামাতের সমাবেশে হাজির হওয়া মানুষদের নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে গোটা দেশে। সেই উদ্বেগ এক ধাক্কায় বাড়িয়ে দিল সরকারের একটি পরিসংখ্যান। ওই সমাবেশে হাজির হওয়া এমন প্রায় ৬৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে দাবি করা হয়েছে। গত শুক্রবার (৩ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সূত্র এ দাবি করে। এদিন […]
প্রশান্তি ডেক্স॥ স্থানীয় প্রশাসনের কঠোর নির্দেশনার পরেও ফরিদপুরে থেমে নেই হাট-বাজারগুলো। জেলার শহর ও উপজেলার ছোট-বড় সাপ্তাহিক হাট-বাজারগুলো চলছে সমান তালে। ক্রেতা-বিক্রেতারা খুশি মতো বিচরণ করছেন বাজারগুলোতে। গত শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে সদর উপজেলার কানাইপুর বাজারে গিয়ে দেখা যায়, বাজাগুলোতে শত শত মানুষ। সরকার বা স্থানীয় প্রশাসনের করোনা ভাইরাসের সতকর্তা জারির পরেও কেউ […]