প্রশান্তি প্রতিনিধি॥ ভালোবেসে বিয়ে করার দুই মাসের মাথায় এক লাখ ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে দগ্ধ নবদম্পতি মারা গেছেন। দগ্ধ হওয়ার তিনদিন পর গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- ময়মনসিংহের ফুলপুর থানার গোপপুর এলাকার আবুল কালামের ছেলে মাহাবুল ইসলাম (২৫) ও […]
প্রশান্তি ডেক্স॥ ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক সংগঠন রিলিজিয়ন ফর পিস-এর একটি প্রতিনিধি দল। সংস্থার সেক্রেটারি জেনারেল রেভ. কিউচি সুগিনোর নেতৃত্বে প্রতিনিধি দল গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে ধর্ম প্রতিমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে প্রতিনিধি দল বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় এ সংগঠনটির কার্যক্রম তুলে ধরে। এ সময় […]
প্রশান্তি ডেক॥ দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) উদ্যোগে সপ্তাহব্যাপী তদন্ত বিষয়ক যৌথ প্রশিক্ষণ কর্মশালার শেষ হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে সিটিটিসির কম্পাউন্ডে সপ্তাহব্যাপী যৌথ প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি […]
আনোয়ার হোসেন॥ দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরেও নিজ বাড়ি ফেরা হলো না মো. রুহুল আমীন (৪০) নামে এক প্রবাসীর। গত বুধবার (১৫ জানুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। নিহত রুহুল আমিন সিলেটের বিয়ানীবাজার উপজেলার কৈশল গ্রামের আলীম উদ্দিনের ছেলে। এ ঘটনায় তার বাবা আলীম উদ্দিন […]
ঢাকা সিটি করপোরশন নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত থেকে নির্বাচন কমিশনকে সরে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটির বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। তিনি বলেন, আমরা ইভিএম এর ব্যবহার নিয়ে আশঙ্কায় রয়েছি। আমরা প্রযুক্তি বিরোধী নই, কিন্তু ভোট দেয়ার ক্ষেত্রে এ প্রযুক্তি ব্যবহার নিয়ে আমাদের আশঙ্কা ও আপত্তি রয়েছে। কারণ, নির্বাচন কমিশন নিজেরাই […]
প্রশান্তি ডেক্স॥ কূটনৈতিক প্রতিবেদক: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম রেজার বাবা আব্দুস সাত্তার (৯৩) গত বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্সেস ও হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান […]
বা আ॥ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে বাংলাদেশের উল্লেখযোগ্য সাফল্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকারের সময়োচিত পদক্ষেপের ফলে বাংলাদেশ এখন সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজি) অর্জনের পথে রয়েছে। গত (১৪ জানুয়ারি) আবুধাবিতে ‘ফিউচার সাসটেইনেবলিটি সামিট’-এ ইন্টারভিউ সেশনে বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এমডিজি অর্জনে আমরা চমৎকার সাফল্য অর্জন করেছি এবং ইতোমধ্যে আমরা […]
বা আ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষির্কী উপলক্ষে বছরব্যাপী মুজিব বর্ষ উদযাপনের জন্য আজ ক্ষণগণনার উদ্বোধন করেছেন। পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু ১৯৭২ সালের এই দিনে দেশে ফিরে আসেন। প্রধানমন্ত্রী নগরীর পুরাতন বিমান বন্দরে আয়োজিত এক বণার্ঢ্য অনুষ্ঠানে মুহূর্তটিকে বঙ্গবন্ধু’র ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসাবে উৎসর্গ করে বলেন, ‘আমি […]
প্রশান্তি ডেক্স॥ যুক্তরাষ্ট্র ও ই’রানের মধ্যকার চলমান অস্থিরতা নিয়ে উ’দ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। যুক্তরাষ্ট্র ও ই’রানের মধ্যকার দন্দ্বের অবাসান চান তিনি । গত বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ উদ্বেগের কথা জানান তিনি। তিনি জানান, “ই’রান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সং’ঘা’তে আমরা […]
আন্তর্জাতিক ডেক্স॥ ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘গুরুত্বপূর্ণ’ ভাষণ দেবেন বলে ঘোষণা দিলেও শেষ পর্যন্ত তিনি পিছু হটেছেন। ট্রাম্প ইরানের ক্ষপণাস্ত্র হামলা হজম করে ওয়াশিংটনের স্থানীয় সময় গত বুধবার সকালে তেহরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়ে দায়িত্ব শেষ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট তার ঘোষণায় ইরানের প্রতিশোধমূলক কঠোর […]