প্রশান্তি ডেক্স॥ ঢাকা উত্তর ও দক্ষিণ এর মেয়র নির্বাচন নিয়ে আমরা সাম্প্রতিক সময়ে একটি জনমত জরিপ করিয়েছিলাম। উত্তরের ভোটারদের মধ্যে জরিপে অংশ নেন ১৩০১ জন ও দক্ষিণে অংশ নেন ১২৪৫ ভোটার। ভোটার লিস্ট থেকে রেন্ডম স্যাম্পলিং এর মাধ্যমে তাদের বাছাই করা হয়। জরিপটি করা হয় সামনা-সামনি, অর্থাৎ অনলাইনের মাধ্যমে নয়। মক ব্যালট এর মাধ্যমে এই […]
শেখ মো. কামাল উদ্দিন ॥ উপমহাদেশ খ্যাত আলেমে দ্বীন আল্লামা হযরত মাওলানা আবু সাঈদ আসগর আহমাদ আলকাদেরী পীর সাহেব (র.) কুরআন-সুন্নাহর আলোকে এ সমাজে দ্বীন কায়েমের শপথ নিয়ে নিজের জীবন উৎসর্গ করেন। বাংলাদেশের পূর্ব সীমান্তবর্তী তদানিন্তন কুমিল্লা জেলা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা পৌর সদরের আড়াইবাড়ীতে দ্বীন প্রচার কেন্দ্র “আড়াইবাড়ী দরবার শরীফ” প্রতিষ্ঠা করেন। এখানে গড়ে […]
ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মুলগ্রাম ইউনিয়নের ডাবিরঘর এলাকা থেকে রতন মিয়া (৩২) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (২৯ জানুয়ারি) সকালে তার গ্রামের বাড়ির অদুরে একটি টমেটো বাগান থেকে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। নিহত রতন ডাবিরঘর গ্রামের বাবরু মিয়ার ছেলে। তার […]
প্রশান্তি ডেক্স॥ ‘হ্যালো ফ্রেন্ডস, আমরা আগামীকাল হয়তো জেলে থাকতে পারি। না হয় বাড়ির আশেপাশে থাকতে পারব না। আমি আর শরীফ দুজনের একজনকে বিয়ে করতে হবে হয়তো!’ এক কিশোরীকে গণধর্ষণের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ষকদের এমন উল্লাসের একটি ভিডিও ভাইরাল হয়েছে। গত ১৫ জানুয়ারি গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে এনার্জি ড্রিংকসের সঙ্গে নেশাজাতীয় […]
প্রশান্তি ডেক্স॥ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা বন্ধের পরিকল্পনা আপাতত সরকারের নেই। গত সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের নাজমা আক্তারের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে একথা জানান তিনি। এর আগে বিকেল সাড়ে ৪টায় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব তা উত্থাপন হয়। চট্টগ্রাম-১১ আসনের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে […]
ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি ॥ কসবা উপজেলা সদর থেকে প্রায় ১৭ কিলোমিটার দুরে চন্দ্রপুর গ্রাম। উপজেলার মুলগ্রাম ইউনিয়নের পশ্চিমপ্রান্তে নবীনগর উপজেলার সীমান্ত সংলগ্ন গ্রামটি এখন মাদকের ছোবলে আক্রান্ত। ধ্বংস হয়ে যাচ্ছে ওই গ্রাম সহ আশ-পাশ গ্রামের যুব সমাজ। গ্রামের শত শত মানুষের দাবী এই গ্রামের সুন্দরী ইয়াবারানী আবেদা সুলতানা আশামনি এই মাদক ব্যবসার মক্ষিরানী। […]
আজ ৩১ জানুয়ারী মরহুম এ বি সিদ্দিক সাহেবের ৬ষ্টতম মৃত্যুবার্ষিকী। এই দিনেই তিনি আমাদের ছেড়ে আল্লাহর কাছে ফিরে যান। আজও আমরা তাকে স্মরণ করি এবং তার কৃর্তিই তাকে আগামীর স্মরণে অম্লান করে রাখবে। ওনার প্রয়াণ দিনে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলী। মরহুম এ বি সিদ্দিক সাহেব ছিলেন একজন শিক্ষানুয়াগী সকলের প্রিয় নেতা এবং সংগঠক। তিনি ছিলেন সৈয়দাবাদ […]