প্রশান্তি ডেক্স ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। গত মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতিতে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে বিকেল সাড়ে ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। এর আগে গত সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে উপাচার্য অধ্যাপক […]
প্রশান্তি ডেক্স ॥ বাংলাদেশ কৃষক লীগের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনে বাংলাদেশ কৃষক লীগের কাউন্সিল অধিবেশন চলছে। বাইরে নেতাকর্মীদের ভিড়,স্লোগানে মুখর ইনস্টিটিউশনের প্রবেশদ্বার। সারা দেশ থেকে আসা কৃষক লীগের কাউন্সিলররা সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব করতে থাকেন। সেই নাম […]
প্রশান্তি ডেক্স ॥ নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে কখনোই টানা ৪ ম্যাচ জেতেনি বাংলাদেশ ক্রিকেট দল। এছাড়া ভারতের বিপক্ষে আগে কখনো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজও জেতেনি বাংলাদেশ। আবার ভারতের ইতিহাসেও টানা ৩ টি-টোয়েন্টি হারের ঘটনা বিরল। তাই রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশ দল জিতলে নতুন করে লেখা হতো অনেক রেকর্ড। কিন্তু সেটি হতে দেননি […]
প্রশান্তি ডেক্স॥ প্রথমে ঠিক হয়েছিল, ৩ ডিসেম্বর বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন হবে আর আসর শুরু হবে ৬ ডিসেম্বর। আপাতত সেটা হচ্ছে না। পাঁচদিন পিছিয়েছে বিপিএলের সপ্তম আসর। গত বুধবার বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ৩ ডিসেম্বরের পরিবর্তে সপ্তম বিপিএলের উদ্বোধন হবে ৮ ডিসেম্বর। আর টুর্নামেন্ট শুরু হবে […]
প্রশান্তি ডেক্স ॥ নবীগঞ্জের দিনারপুরে অবৈধভাবে পাহাড় কেটে স্তুপাকার করে রেখেছে কতিপয় প্রভাবশালী নবীগঞ্জের দিনারপুরে ফের শুরু হয়েছে পাহাড় নিধনের মহোৎসব। নির্বিচারে পাহাড় কাটার কারণে নষ্ট হয়ে যাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পাহাড়ি এলাকার পরিবেশ। নবীগঞ্জ উপজেলার দিনারপুর পরগনায় একমাত্র পাহাড়িয়া দ্বীপ হিসেবে দেশ-বিদেশে খ্যাতি অর্জন করলেও পাহাড়খেকোদের করাল গ্রাস থেকে রক্ষা পাচ্ছে না। সম্প্রতি দিনারপুরে […]
প্রশান্তি ডেক্স ॥ ভারতের তৃণমূলের বিধায়ক দেবশ্রী রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। তার নিজের বিধান সভাতেই তার বিরুদ্ধে ৮০ লাখ টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। বেকার যুবকদের স্বনির্ভর করে তুলতে টোটো দেওয়ার নাম করে টাকা তুলে তিনি বেপাত্তা হয়ে গিয়েছেন এমন অভিযোগ উঠেছে। সিপিএমের অভিযোগ, তিনি এই দুর্নীতি করেই তৃণমূল ছেড়ে বিজেপিতে পালাতে চেয়েছিলেন। সম্প্রতি দক্ষিণ […]
প্রশান্তি ডেক্স ॥ বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে ২০১৯-২০ অর্থবছরের বাজেটে দুই শতাংশ নগদ প্রণোদনার ঘোষণা দিয়েছে সরকার। গত অক্টোবর থেকে এ প্রণোদনা দেয়া শুরু হওয়ায় এর সুফল মিলতে শুরু করেছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গেল অক্টোবরে ১৬৩ কোটি ৯৬ লাখ ২০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে। যা এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ। এর […]
প্রশান্তি ডেক্স ॥ বহুল আলোচিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) হারুন অর রশিদকে বদলি করে পুলিশ সদর দফতরের পুলিশ সুপার (টিআর) করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) থেকে বদলি হয়ে গত বছরের ২ ডিসেম্বর নারায়ণগঞ্জের এসপি হয়ে আসেন তিনি। বছরপূর্তির এক মাস আগে গত রোববার তাকে নারায়ণগঞ্জ থেকে বদলি করা হয়। এসপি হারুনের বদলি নিয়ে নানা […]
প্রশান্তি ডেক্স ॥ বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে বিশেষ করে ২০২৩ সালের মধ্যে ফাইভ-জি প্রযুক্তি চালু করতে সরকারের পরিকল্পনা বাস্তায়নে আর্থিক ও কারিগরি সহায়তা দিতে চায় বিশ্বব্যাংক। গত মঙ্গলবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে বিশ্বব্যাংকের ডিজিটাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট সিও চিউ কুয়াকের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎকালে এই আগ্রহের কথা জানান। ডাক ও টেলিযোগাযোগ […]
প্রশান্তি ডেক্স ॥ ইফাদ, ইয়াসিন ও আজিজুল একটি মাদরাসার হেফজখানার ছাত্র। তাদের প্রত্যেকের বয়স তেরোর কোঠায়। তাদের প্রতিদিনের জীবন রুটিন মাফিক পরিচালিত না হলেও দিনের ২৪ ঘণ্টাই লোহার শিকলে বন্দি থাকতে হয়। প্রতিদিনের খাওয়া-দাওয়া, টয়লেট-গোসল, লেখাপড়া, ঘুম সবই হচ্ছে লোহার শিকলে বাধা অবস্থায়। গাজীপুরের কালীগঞ্জ উপজেলাধীন তুমিলিয়া ইউনিয়নের ভাইয়াসূতি হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় এমন চিত্র […]