বাআ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে সৌর বিদ্যুৎ সরবরাহ স্থাপনা, বিশ্বের ৭ম বৃহৎ ফোর টায়ার ন্যাশনাল ডাটা সেন্টার, ভ্রাম্যমান গবেষণা তরী এবং শিপিং কর্পোরেশনের ৫টি নতুন জাহাজসহ চারটি উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পগুলোর উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী এসব উন্নয়ন প্রকল্প উদ্বোধনে সন্তোষ […]
প্রশান্তি ডেক্স ॥ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ঢাকা এবং পশ্চিমাঞ্চলীয় গ্রিড সঞ্চালন ব্যবস্থা সম্প্রসারণসহ ৬ উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ৭ হাজার ৩১২ কোটি ৫৫ লাখ টাকা। এরমধ্যে সরকারি তহবিল থেকে ২ হাজার ৭৭৮ কোটি ৫৬ লাখ টাকা, বৈদেশিক সহায়তা থেকে ৪ হাজার ২১২ কোটি ৩০ লাখ […]
বা আ ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতাদের ত্যাগের রাজনীতির মন্ত্র দিলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, “আমাদের সবাইকে এ কথাটা মনে রাখতে হবে- ভোগে নয় ত্যাগেই হচ্ছে মহত্ব। কী পেলাম কী পেলাম না, সে চিন্তা না। “কতটুকু মানুষকে দিতে পারলাম, কতটুকু মানুষের জন্য করতে পারলাম, কতটুকু মানুষের কল্যাণে কাজ করলাম, সেটাই […]
বাআ॥ ২০২০ সালের মার্চে জাতির পিতার জন্মশত বার্ষিকী বাংলাদেশের সাথে যৌথভাবে উদযাপন করার ঘোষণা দিয়েছে জাতিসংঘের বিজ্ঞান, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক সংস্থা-ইউনেস্কো। গত বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় গণভবনে জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি বলেন, গত ২৫ নভেম্বর প্যারিসে ইউনেস্কো সদর দফতরে সংস্থার […]
প্রশান্তি ডেক্স ॥ যদি শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নিতে কোনো বাস কোম্পানি অস্বীকৃতি জানায়, তবে তা জানানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া। রাজধানী ঢাকায় অধ্যয়নরত শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান বাহন বাস। শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া আদায়ের নিয়ম প্রচলিত থাকলেও নানা অজুহাতে তা মানে না অধিকাংশ বেসরকারি বাস কোম্পানি। […]
মানুষ বিচার প্রার্থী হয়। কেউ ন্যায় বিচার পায় আবার কেউ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয় তাও আবার বিভিন্ন কারনে। কিন্তু বিচারালয়ের স্বভাবজাত ধর্মানুযায়ী একটি বিচার হয়েছে এবং হবে আর তার সময় হতে পারে অতি অল্প বা বিলম্বীত ও প্রলম্বিত বা দীর্ঘ থেকে দীর্ঘায়ীত। কিন্তু মানুষের আশার প্রতিফলন ঘটেছে বা ঘটবে এমনটি কিন্তু নয়। কারণ বিচারে […]
ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সরকারী ভাবে সরাসরী কৃষকের কাছ থেকে রোপা-আমন ধান ক্রয় শুরু করেছেন উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারন ও উপজেলা খাদ্য বিভাগ। গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার কাইমপুর ইউনিয়ন পরিষদে রোপা-আমন ধান ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। আগামী ২৮ ফেব্রুয়ারি […]
প্রশান্তি ডেক্স॥ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী ২৫-২৬ অক্টোবর আজারবাইজানের বাকুতে জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) অষ্টাদশ শীর্ষ সম্মেলন, ১৬-১৯ নভেম্বর আরব আমিরাতের দুবাই এয়ার শো এবং ২২ নভেম্বর ভারতের […]
প্রশান্তি ডেক্স॥ ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির বক্তব্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে করা মামলায় সোনাগাজী মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের ৮ বছরের কারাদন্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। কারাদন্ডের পাশাপাশি ১৫ লাখ টাকা অর্থদন্ডের আদেশ দেন আদালত। গত বৃহস্পতিবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস-শামস জগলুল হোসেন এ রায় ঘোষণা করেন। […]