প্রশান্তি ডেক্স॥ রাজধানীর মিরপুরের ১১ নম্বর সেকশনের সি ব্লকে অবস্থিত এমসিসি ও ফুটবল গ্রাউন্ড ক্যাম্পের ৩২ প্লট হতে বিহারিদের উচ্ছেদ কার্যক্রমের ওপর দুই মাসের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। উভয়পক্ষের আইনজীবীরা এ আদেশের তথ্য নিশ্চিত করেছেন। ক্যাম্পের বাসিন্দা মো. সেলিম ও কামরান হায়দারের করা এ সংক্রান্ত এক রিটের শুানানি নিয়ে সোমবার হাইকোর্টের বিচারপতি এম. […]
প্রশান্তি ডেক্স্॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০ কেজি স্বর্ণের বারসহ গ্রেফতার নারী ক্রু রাবেয়া শেখ মৌসুমি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত সোমবার (৯ সেপ্টেম্বর) আদালতে দেয়া জবানবন্দিতে তিনি স্বর্ণ চোরাচালানের কথা স্বীকার করেন। দুইদিনের রিমান্ড শেষে আজ (সোমবার) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলার […]
প্রশান্তি ডেক্স॥ চাকরি দেয়ার নামে প্রতারণা করে টাকা গ্রহণের অভিযোগে রাজধানীর উত্তরায় লাইফওয়ে নামে কোম্পানি থেকে গ্রেফতার ৮ কর্মকর্তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় তুরাগ থানায় করা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার […]
লালমনিরহাট প্রতিনিধি॥ পাটগ্রাম থেকে বুড়িমারী জিরো পয়েন্ট পর্যন্ত ১৪ কিলোমিটার সড়ক মরণ দশায় পরিণত হওয়ায় গত শনিবার থেকে সড়ক সংস্কারের দাবিতে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে আমদানি রফতানি কার্যক্রম থেকে বন্ধ রয়েছে। আমদানি রফতানিকারকরা জানান, র্দীঘ ৭ বছর থেকে এ সড়কটি মেরামতের জন্য বরাদ্দ এলেও সড়ক বিভাগের কর্তাব্যক্তিরা নাম মাত্র কাজ করে সমুদয় টাকা লুপপাটের কারণে চলাচলে […]
সাতক্ষীরা প্রতিনিধি॥ সাতক্ষীরা সদর হাসপাতালের জন্য মালামাল ক্রয়ের নামে জালিয়াতির মাধ্যমে ১৬ কোটি ৬১ লাখ ৩১ হাজার ৮২৭ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় জামিন নামঞ্জুর করে সাবেক সিভিল সার্জন ডা. তৌহিদুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান জামিন […]
মানিকগঞ্জ প্রতিনিধি॥ জাতীয় নদী কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার বলেছেন, নদী রক্ষায় নেয়া প্রকল্পগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়ন না হলে কেউ রেহায় পাবে না। এর জন্য জেলেও যাওয়া লাগতে পারে। তাই সঠিক পরিকল্পনা ছাড়া নদী রক্ষায় কোনো প্রকল্প নেয়া যাবে না। গত সোমবার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ধলেশ্বরী নদীর খননকাজ নিয়ে এক মতবিনিময় সভায় তিনি […]
সিলেট প্রতিনিধি॥ পার্ক নয় যেন অসামাজিক কর্মকান্ডের আখড়া। প্রেমিক প্রেমিকার পদচারণায় পার্কটি এখন ‘ডেটিং স্পটে’ পরিণত হয়েছে। প্রকাশ্যে অনৈতিক কর্মকান্ড চলে এ পার্কে। জানা যায়, সুনামগঞ্জের সাধারণ মানুষের বিনোদনের জন্য সুরমা ভ্যালি পার্ক নির্মাণ করা হয়। পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য ২০১৩ সালে সুরমা ভ্যালি পার্কের নির্মাণকাজের উদ্বোধন করেন সাবেক জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। […]
পাবনা প্রতিনিধি॥ গণধর্ষণের শিকার গৃহবধূকে থানায় ডেকে নিয়ে ধর্ষকের সঙ্গে বিয়ে দেয়ার ঘটনায় পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হককে শোকজ করা হয়েছে। সেই সঙ্গে এ ঘটনায় মামলা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বলেন, গণধর্ষণের শিকার গৃহবধূর সঙ্গে ধর্ষকের বিয়ে দেয়ার ঘটনায় তিন […]
প্রশান্তি ডেক্স॥ ভূমির দলিল নিবন্ধন সেবা জনগুরুত্বপূর্ণ এবং সরকারের রাজস্ব আহরণের অন্যতম উৎস হলেও সেবার যুগোপযোগী মান উন্নয়নে আইনি, পদ্ধতিগত ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে নীতি-নির্ধারণী পর্যায়ে যথাযথ পরিকল্পনা ও উদ্যোগের ঘাটতি রয়েছে বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। দুর্নীতি বিরোধী সংগঠনটি মনে করে, ভূমি নিবন্ধন সেবার প্রতিটি পর্যায়ে সেবার মান আগের চেয়ে না […]
প্রশান্তি ডেক্স॥ রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তাদের মাধ্যমে তদবির করিয়ে পুলিশ কর্মকর্তাদের পদোন্নতি না দেয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ ৩ শাখার উপসচিব তাহমিনা বেগম এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে একটি চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের কিছু ইউনিটের জনবল বৃদ্ধির প্রস্তাব মন্ত্রণালয়ে পৌঁছার সাথে সাথে […]