প্রশান্তি ডেক্স॥ দেশের প্রাচীন ও জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর-এর জাতীয় পরিষদে ব্রাহ্মণবাড়িয়ার ১১ জন সংগঠক স্থান পেয়েছেন। শনিবার (২১ সেপ্টেম্বর) ঢাকার শিশু একাডেমিতে অনুষ্ঠিত কেন্দ্রীয় খেলাঘর আসরের জাতীয় সম্মেলনে তাদেরকে জাতীয় পরিষদ সদস্য মনোনীত করা হয়। তারা হলেন খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উপদেষ্টা আশিষ কুমার চক্রবর্তী, সহসভাপতি আবু আহমদ মৃধা, সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, […]
প্রশান্তি ডেক্স॥বাংলাদেশে বৈধভাবে ক্যাসিনো থাকবে কি থাকবে না, এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক সকালে বললেন এক কথা। আর বিকেলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বললেন ভিন্ন কথা। সচিব বলেন, এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোনে বিদেশিদের জন্য ক্যাসিনো থাকবে। তবে বিকেলে অর্থমন্ত্রী বলেন, ‘ক্যাসিনো হচ্ছে একটা জুয়া। জুয়াতো টোটালি ইলিগ্যাল। […]
প্রশান্তি ডেক্স॥ ক্যাসিনো আইনি কাঠামোর মধ্যে আনার বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কথা বলেন।গত কয়েক দিন ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাজধানীর ক্রীড়া ক্লাবগুলোতে অভিযান চালিয়ে ক্যাসিনোর সরঞ্জাম উদ্ধার করছে। এসব […]
প্রশান্তি ডেক্স॥ শরীয়তপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে আল আমিন খাঁ (৩৫) নামে এক রিকশাচালকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। এছাড়া অপর আসামি মানিক সরদারের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে শরীয়তপুর নারী ও শিশু […]
প্রশান্তি ডেক্স॥ কৃষি সচিব মো. নাসিরুজ্জামান বলেছেন, গত দুই বছরে দেশে ৫০ হাজার হেক্টর কম জমিতে আলু উৎপাদন হলেও সেই কম জমিতেই আগের চেয়ে আলুর উৎপাদন বেশি হয়েছে। ২০১৭ সালে সারা দেশে উৎপাদিত আলুর পরিমাণ ছিল ১ লাখ ৩ হাজার মেট্রিক টন। তিনি বলেন, ২০১৮ সালে ৫০ হাজার হেক্টর কম জমিতে চাষ সত্ত্বেও আলু উৎপাদনের […]
প্রশান্তি ডেক্স॥ ঢাকার ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে জাহাঙ্গীর আলম (২৫) নামে এক পথচারী শ্রমিক নিহত হয়েছেন। এতে অন্তত ৪০ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৬টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত জাহাঙ্গীর আলম মানিকগঞ্জ সদর থানার চর […]
প্রশান্তি ডেক্স॥ লালমনিরহাটে অবৈধ দখল উচ্ছেদ অভিযানে বাধা দেয়ায় রেলওয়ে পুলিশ (জিআরপি) আফছার আলী (৬০) নামে এক বৃদ্ধের হাত ও কোমর বিদ্যুতের তার দিয়ে বেঁধে রাখে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে কাকিনা রেলওয়ে স্টেশন থেকে তাকে আটক করা হয়। দুপুরে তাকে সেই অবস্থায় হাতীবান্ধা রেলওয়ে স্টেশনে নিয়ে আসা হয়। এ সময় সেখানে উপস্থিত জনতার প্রতিবাদের […]
প্রশান্তি ডেক্স॥ ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত সুনামগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত হচ্ছে। এতে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। এ কারণে চলতি বছরের পরীক্ষায় ফলাফল বিপর্যয় ঘটেছে।খোঁজ নিয়ে জানা যায়, ৪.৯১ একর জমির উপর প্রতিষ্ঠিত এই কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসি, এইচএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চালু রয়েছে। কিন্তু নেই প্রয়োজনীয় শিক্ষক। পাশাপাশি রয়েছে কর্মচারী সংকট। প্রতিষ্ঠানটিতে […]