এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম

এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম

প্রশান্তি ডেক্স॥ তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সংকটের মধ্যেই আবার আরেক দফা দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজি এলপিজি সিলিন্ডার প্রতি ২২৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬০ টাকা। এতদিন এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা। একইভাবে অটোগ্যাসের দাম ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা […]

ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ আর কার্যকর হবে জানুয়ারীতে

ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ আর কার্যকর হবে জানুয়ারীতে

প্রশান্তি ডেক্স॥ তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বরের মধ্যেই নির্ধারণ করা হবে। নতুন কাঠামো অনুযায়ী আগামী জানুয়ারি থেকে বেতন পাবেন শ্রমিকরা। এ বিষয়ে ন্যূনতম মজুরি বোর্ডের প্রথম সভায় একমত হয়েছেন শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা। গত বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ড কার্যালয়ে অনুষ্ঠিত প্রথম সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান […]

মানি চেঞ্জারদের জন্য সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক

মানি চেঞ্জারদের জন্য সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক

প্রশান্তি ডেক্স॥ লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারদের  বৈদেশিক মুদ্রা ব্যাংকে জমা ও সংরক্ষণের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে মানি চেঞ্জাররা তাদের হাতে থাকা উদ্বৃত্ত বৈদেশিক মুদ্রা ব্যাংকের বিশেষ সংরক্ষণ হিসাবে জমা রাখতে পারবেন। প্রয়োজনে ব্যাংক থেকে সেই অর্থ উত্তোলনও করা যাবে। মানি চেঞ্জারদের নগদ অর্থ ব্যবস্থাপনা সহজ করা, বৈদেশিক মুদ্রা পরিবহনের ঝুঁকি কমানো এবং নিরাপদে মুদ্রা […]

বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

প্রশান্তি ডেক্স॥ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন এবং ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিভিন্ন বিধিবিধান সংস্কার ও সহজীকরণের উদ্যোগ নিয়েছে।’ গত বুধবার (২৮ অক্টোবর) জাপানের টোকিওতে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকোর […]

বাসা ভাড়া বৃদ্ধির আগাম নোটিশ কপালে চিন্তার ভাঁজ

বাসা ভাড়া বৃদ্ধির আগাম নোটিশ কপালে চিন্তার ভাঁজ

প্রশান্তি ডেক্স॥ বাজার আর জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাওয়ার মধ্যেই নতুন করে আরেক দুশ্চিন্তা গ্রাস করছে অনেক পরিবারকে। কারণ বাড়িওয়ালা এক টুকরো কাগজের নোটিশে জানিয়ে দিয়েছেন, ‘সম্মানিত ভাড়াটিয়া, আগামী জানুয়ারি ২০২৬ থেকে আপনার ফ্ল্যাটের মাসিক ভাড়া ৩০০০ টাকা বৃদ্ধি করা হলো।’’ কাগজটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে ছিলেন মোহাম্মদপুরের বাসিন্দা রফিকুল ইসলাম। বেসরকারি একটি […]

ইউরোপের পোশাক বাজার চীনের দখলে বড় ধাক্কায় বাংলাদেশের রফতানি আয়

ইউরোপের পোশাক বাজার চীনের দখলে বড় ধাক্কায় বাংলাদেশের রফতানি আয়

প্রশান্তি ডেক্স॥ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমার প্রবণতা অব্যাহত রয়েছে। তবে বছরের শুরুতে বড় ধাক্কা খেলেও ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে ইউরোপের পোশাক আমদানির বাজার। এই পরিস্থিতিতে বাংলাদেশ রফতানিতে পিছিয়ে থাকলেও চীন বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে। অন্যদিকে ভিয়েতনামও রফতানি বাড়িয়েছে। বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) সংকলিত ইউরোস্ট্যাটের জানুয়ারি-আগস্ট ২০২৬ সময়ের তথ্য […]

বিশ্বে সবচেয়ে ঋণগ্রস্ত যুক্তরাষ্ট্র, বাংলাদেশের অবস্থান কোথায় ?

বিশ্বে সবচেয়ে ঋণগ্রস্ত যুক্তরাষ্ট্র, বাংলাদেশের অবস্থান কোথায় ?

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে ঋণগ্রস্ত দেশ। এদিকে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি, কম মজুরি, বাড়ির আকাশছোঁয়া দাম ও অর্থসংকটে থাকা স্কুলের প্রতিবাদে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউরোপজুড়ে কয়েক লাখ মানুষ রাস্তায় নেমেছেন। ফ্রান্স, বেলজিয়াম, ইতালি ও পর্তুগালের বিক্ষোভ কখনও কখনও সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগে গড়িয়েছে, যদিও অনেক বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। অস্থিরতার কেন্দ্রে রয়েছে ফ্রান্স। শিক্ষা ও জীবনযাত্রার ব্যয় […]

যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা

যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা

প্রশান্তি ডেক্স॥ জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে উপকূলীয় জেলা খুলনার দাকোপে নদীপথে ট্রলারের পরিচালনা ব্যয় বেড়েছে প্রায় দ্বিগুণ। সাধারণ যাত্রী পারাপারের ট্রলারগুলোর তেলের খরচ এতটাই বেড়েছে, মাঝিরা ট্রলার ঘাটে বসিয়ে রেখে জীবিকার তাগিদে দিনমজুরি বা বিকল্প আয়ের পথ খুঁজছেন। ট্রলার চালক সুজিত মন্ডল, গফ্ফার হোসেন গাজী, আব্দুল্লাহ গাজী, এলাহী বক্স, খালেক ও বিধান সরদার জানান, […]

রুশ ডিজেল নিয়ে যুক্তরাষ্ট্রের পথে তেলবাহী জাহাজ

রুশ ডিজেল নিয়ে যুক্তরাষ্ট্রের পথে তেলবাহী জাহাজ

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের মধ্যে সম্প্রতি হওয়া একটি চুক্তির অধীনে প্রথমবার রুশ ডিজেল নিয়ে একটি তেলবাহী জাহাজ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছে। জাহাজ ট্র্যাকিং সংক্রান্ত তথ্যের বরাতে গত শুক্রবার এ খবর জানা গেছে। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে দেশটিতে জ্বালানি ডিজেলের রেকর্ড দাম কমানোর প্রচেষ্টার […]

কসবায় দি কো-অপারেটিভের বার্ষিক সাধারণ সভা নিয়ে মিথ্যাচার ও উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ার অভিযোগ

কসবায় দি কো-অপারেটিভের বার্ষিক সাধারণ সভা নিয়ে মিথ্যাচার ও উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ার অভিযোগ

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ কসবায় দি কো-অপারেটিভ কর্পোরেশন লিমিটেডের বার্ষিক সাধারণ সভা নিয়ে মিথ্যা অভিযোগ তুলে সমিতির উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে একটি মহলের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা সমবায় কর্মকর্তা মওদুদ আহমেদ। সমিতির সভাপতি জহিরুল হক বলেন, জেলা ও উপজেলা সমবায় অফিস এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করে পত্রিকায় বিজ্ঞপ্তি […]

1 2 3 … 122