ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। গত শনিবার (২৪ মে) রাত দেড়টার দিকে উপজেলার বায়েক ইউনিয়নের খাদলা সীমান্তের শ্যামনগর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, শ্যামপুর এলাকার শের আলীর ছেলে মো. রবিউল ইসলাম (২৮) ও একই এলাকার মো. আজাদ হোসেন (২৬)। […]
প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। গত মঙ্গলবার (২৭ মে) দেশটিতে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ৬ জুন (শুক্রবার) দেশটিতে ঈদুল আজহা পালন করা হবে। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ এ খবর জানিয়েছে। সৌদি আরবের চাঁদ দেখা কমিটির বরাতে গালফ নিউজের খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার […]
প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের তহবিল বাতিলের পর এবার বিদেশি শিক্ষার্থী ভর্তিতে বাগড়া দিলো ট্রাম্প প্রশাসন। গত বৃহস্পতিবার (২২ মে) মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, নতুন করে বিদেশি শিক্ষার্থী নিতে পারবে না হার্ভার্ড। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিদেশি শিক্ষার্থী বিনিময় প্রোগ্রাম বাতিল করতে […]
প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ ভারতের রাজধানী দিল্লি ও বাণিজ্য নগরী মুম্বাইসহ একাধিক শহরে ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিল্লিতে অন্তত চারজন নিহত এবং এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম। প্রবল ঝড়ো হাওয়ায় গাছ উপড়ে পড়েছে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং জলাবদ্ধতায় তৈরি হয়েছে যানজট। ব্রিটিশ সংবাদমাধ্যম […]
প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ ভারতের সঙ্গে চার দিনব্যাপী উত্তেজনার পর পরবর্তী সংকট-পরিস্থিতিতে সহায়তার জন্য আবারও বিশ্বস্ত মিত্র চীনের দিকে মুখ ফিরিয়েছে পাকিস্তান। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি হামলাকে কেন্দ্র করে গত মে মাসের শুরুর দিকে পাকিস্থানের সামরিক ঘাঁটি ও শহরগুলোর ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ভারত। এসময় পাকিস্থান আত্মরক্ষায় নির্ভর করে এক অপ্রত্যাশিত সমন্বয়ের ওপর। […]
প্রশান্তি ডেক্স ॥ অন্তবর্তী সরকারের পক্ষে দেশের অর্থনীতি সম্পূর্ণ পুনরুদ্ধার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, ‘আমরা হয়তো ভবিষ্যতের নির্বাচিত সরকারের কাছে আংশিকভাবে পুনর্গঠিত একটি অর্থনীতি দিয়ে যাবো। তবে রাজনৈতিক সরকার ক্ষমতায় এসে এই প্রক্রিয়াকে এগিয়ে নেবে-এটাই আমাদের প্রত্যাশা।’ গত বুধবার (২১ মে) রাজধানীর গুলশানের একটি হোটেলে […]
প্রশান্তি ডেক্স ॥ বিদেশে ভাষা শিক্ষা কোর্সে ভর্তি ও টিউশন ফি পাঠানোর প্রক্রিয়া আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বিদেশে এই ধরনের কোর্সে ভর্তি ফি পাঠাতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে আর কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হবে না। পাশাপাশি ভাষা কোর্সে ভর্তি হতে ব্যাচেলর ডিগ্রির শর্তও আর প্রযোজ্য হবে না। গত বৃহস্পতিবার (২২ মে) বাংলাদেশ ব্যাংক এ […]
প্রশান্তি ডেক্স ॥ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত বা সন্দেহভাজন ব্যক্তিকে তদন্তকারী কর্মকর্তা গ্রেফতার করতে পারবেন-এমন ক্ষমতা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কার্যপ্রণালি বিধিমালা সংশোধন করা হয়েছে। এছাড়া ট্রাইব্যুনাল কোনও আসামি বা আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তদন্তকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রসিকিউটর পরোয়ানাভুক্ত আসামি বা আসামিদের গ্রেফতার করতে পারবেন। গত বৃহস্পতিবার […]
প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল হামলা চালালে এর জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের উদ্দেশে লেখা এক চিঠিতে আরাঘচি বলেন, ইসরায়েল যদি কোনও অবৈধ বা হঠকারী পদক্ষেপ নেয়, তাহলে ইরান কঠোর জবাব দেবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। সম্প্রতি মার্কিন […]
প্রশান্তি ডেক্স ॥ ব্যাপক নাটকীয়তার পর যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তবর্তী সরকার। বর্তমানে অতিরিক্ত সচিব পদমর্যাদার অফিসার সিয়ামকে সচিব হিসেবে পদোন্নতি দেওয়ার পরে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। সচিব হিসেবে পদোন্নতির জন্য সুপিরিয়র সিলেকশন বোর্ডের অনুমোদন ও অন্যান্য আনুষ্ঠানিকতা দ্রুত শেষ করবে সরকার। এদিকে মাত্র আট […]