সরকারের ভর্তুকির সার মিয়ানমারে পাচার করছে কারা ??

সরকারের ভর্তুকির সার মিয়ানমারে পাচার করছে কারা ??

প্রশান্তি ডেক্স ॥ সরকারের ভর্তুকির সার অবৈধভাবে সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার হচ্ছে। গত ছয় মাসে মিয়ানমারে পাচারের সময় সারের একাধিক চালান জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুধু গত দুই মাসে (জুলাই ও আগস্ট) পাচারের সময় আটটি চালানে ৩ হাজার ৩১০ বস্তা সার জব্দ করা হয়েছে। এর মধ্যে জুলাই মাসে পাঁচটি এবং আগস্টে তিনটি চালান আটক […]

ঠাকুরগাঁওয়ে চা বাগান’ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ও তাঁর সহধর্মিণী

ঠাকুরগাঁওয়ে চা বাগান’ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ও তাঁর সহধর্মিণী

জসীমউদ্দিন ইতি, ঠাকুরগাঁও প্রতিনিধি॥ ঠাকুরগাঁওয়ের সীমান্তঘেঁষা অঞ্চলের চা শিল্পের সম্ভাবনা ও স্থানীয় আর্থ-সামাজিক অবস্থা পর্যবেক্ষণে বালিয়াডাঙ্গী লাহিড়ীর বিখ্যাত ‘সুলতান চা বাগান’ সফর করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় তাঁর সাথে ছিলেন তাঁর সহধর্মিণী। পরিদর্শনকালে তাঁরা বাগানের সবুজ চা-গাছ, পাতা তোলার পদ্ধতি এবং প্রক্রিয়া জাতকরণের বিভিন্ন দিক ঘুরে দেখেন। রাষ্ট্রদূত স্থানীয় চা […]

রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন

রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন

প্রশান্তি ডেক্স ॥ সংসারের অভাব ঘোচাতে নির্মাণশ্রমিকের কাজের আশায় রাশিয়ায় পাড়ি দিয়েছিলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাজন হোসেন (২২)। দালালের মাধ্যমে ৮ লাখ ৩০ হাজার টাকা খরচ করে রাশিয়ায় গেলেও সেখানে গিয়ে জানতে পারেন, নির্মাণশ্রমিক নয়, তাকে যুদ্ধ করতে হবে। যুদ্ধে যেতে অস্বীকৃতি জানিয়েও শেষ পর্যন্ত রুশ বাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য হন তিনি। […]

নিজের নামে হরমুজ প্রণালির নাম রাখতে চান ট্রাম্প, বার্নিস্যান্ডার্সের কঠোর সমালোচনা

নিজের নামে হরমুজ প্রণালির নাম রাখতে চান ট্রাম্প, বার্নিস্যান্ডার্সের কঠোর সমালোচনা

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ ‘হরমুজ প্রণালির’ নাম পরিবর্তন করে নিজের নামে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন আজব ও বিতর্কিত প্রস্তাবের পর তার কঠোর সমালোচনা করেছেন দেশটির জ্যেষ্ঠ সেনেটর ও সাবেক ডেমোক্রেটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী বার্নি স্যান্ডার্স। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক […]

ইরানের পাল্টা হামলায় বহু মার্কিন সেনা নিহত…আইআরজিসির

ইরানের পাল্টা হামলায় বহু মার্কিন সেনা নিহত…আইআরজিসির

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে আঞ্চলিক বিভিন্ন মার্কিন ঘাঁটি ও স্বার্থে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে পাল্টা অভিযান শুরু করেছে ইরানের সশস্ত্র বাহিনী। এতে বহু মার্কিন সেনা নিহতের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। গত মঙ্গলবার এক বিবৃতিতে তারা এ দাবি করে। আইআরজিসি জানায়, তারা জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে ভারী […]

নেপালে প্রাণনাশি বন্যা থেকে এক শ্রমিকের বেঁচে ফেরার ভংয়কর বর্ণনা

নেপালে প্রাণনাশি বন্যা থেকে এক শ্রমিকের বেঁচে ফেরার ভংয়কর বর্ণনা

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ত্রিশূলী নদীর পানি হাইড্রোপাওয়ার প্রকল্পের টানেলে ঢুকে পড়ার সেই ভয়াবহ মুহূর্তের বর্ণনা দিয়েছেন বেঁচে যাওয়া শ্রমিকেরা। গত সপ্তাহে ভয়াবহ বন্যায় দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক প্রাণহানি ঘটে। হাইড্রোপাওয়ার প্রকল্পের টানেলের কংক্রিটের আস্তরণ তৈরির কাজ করছিলেন পেম্বা দুনদু তামাং ও তার প্রায় ৩০ সহকর্মী। তামাং জানান, হঠাৎ প্রবল বেগে […]

নেপালে আবারও আকস্মিক বন্যার সতর্কতা

নেপালে আবারও আকস্মিক বন্যার সতর্কতা

প্রশাান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ নেপালের রসুয়া এলাকায় গত বুধবারের ভয়াবহ আকস্মিক বন্যার পর আবারও দুর্যোগের আশঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা। নেপাল-চীন সীমান্তের কাছে উজানে একটি বাঁধে এখনও বিপুল পরিমাণ পানি আটকে রয়েছে বলে সতর্ক করেছেন তারা। এটি ভেঙ্গে গেলে ওই এলাকায় আবারও বন্যার ঢল নামতে পারে বলেও উল্লেখ করেছেন তারা। কাঠমান্ডুভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন […]

বিশ্ব ছুটছে তুলাহীন পোশাকের দিকে আর বাংলাদেশ এখনও ৭২ শতাংশের ফাঁদে

বিশ্ব ছুটছে তুলাহীন পোশাকের দিকে আর বাংলাদেশ এখনও ৭২ শতাংশের ফাঁদে

প্রশান্তি ডেক্স ॥ বিশ্বের পোশাকবাজার দ্রুত বদলাচ্ছে। তুলানির্ভর পোশাকের প্রচলিত বাজার থেকে ক্রমেই কৃত্রিম ও অন্যান্য তন্তুনির্ভর পোশাকের দিকে ঝুঁকছেন ক্রেতারা। সক্রিয় জীবনযাপনের পোশাক, খেলাধুলার পোশাক, প্রযুক্তিনির্ভর কাপড়, শীতের পোশাক ও বিশেষ ধরনের উচ্চমূল্যের পোশাকের চাহিদা বাড়ায় বিশ্ববাজারে তুলার অংশ কমছে। এর বিপরীতে বাড়ছে কৃত্রিম ও অন্যান্য তন্তুনির্ভর পোশাকের অংশ। কিন্তু বিশ্বের অন্যতম বৃহৎ পোশাক […]

বাংলাদেশ কিনতে যাচ্ছে বিশ্বের সেরা যুদ্ধবিমান

বাংলাদেশ কিনতে যাচ্ছে বিশ্বের সেরা যুদ্ধবিমান

প্রশান্তি ডেক্স ॥ বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে চীন থেকে আধুনিক যুদ্ধবিমান জে-১০সিই কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি কিনতে সমন্বয় কমিটির মাধ্যমে খসড়া চুক্তিপত্র প্রস্তুত করে অনুমোদনের জন্য সশস্ত্র বাহিনী বিভাগ ও অন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে জে-১০সি„ই-এর কাছাকাছি ভারত ও যুক্তরাষ্ট্রের আরও দুটি যুদ্ধবিমান থাকলেও বাংলাদেশ কেন এটিই কিনছে এ নিয়ে চলছে আলোচনা। একই […]

প্রকাশ্যে এলো মোজতবা খামেনির নতুন ভিডিও ও কণ্ঠ

প্রকাশ্যে এলো মোজতবা খামেনির নতুন ভিডিও ও কণ্ঠ

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ চলমান যুদ্ধের মধ্যে এই প্রথম প্রকাশ্যে শোনা গেলো ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কণ্ঠ। ইরানি গণমাধ্যমে প্রকাশিত একটি বিরল ও তারিখহীন ভিডিওতে ৫৬ বছর বয়সী এই নেতাকে একটি ধর্মীয় অ্যাকাডেমিক সেশনে সভাপতিত্ব করতে এবং এক শিক্ষার্থীর গবেষণাপত্র মূল্যায়ন করতে দেখা গেছে। ভিডিওতে মোজতবা খামেনি ইরানি শাসনব্যবস্থার ইসলামি নিরাপত্তা মডেল নিয়ে আলোচনা […]

1 … 3 4 5 6 7 … 322