কসবায় বায়েক ইউনিয়নের উপ-স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা, ভোগান্তিতে রোগীরা

কসবায় বায়েক ইউনিয়নের উপ-স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা, ভোগান্তিতে রোগীরা

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলার ১০ নম্বর বায়েক ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা। জরাজীর্ণ ভবন, অপরিচ্ছন্ন পরিবেশ, চারপাশে ঝোপঝাড় ও আগাছায় ঘেরা স্বাস্থ্যকেন্দ্রটিতে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবার স্বাভাবিক পরিবেশ। অথচ প্রতিদিন দূরদূরান্ত থেকে শতাধিক মানুষ চিকিৎসাসেবা নিতে আসেন এখানে। প্রয়োজনীয় অবকাঠামো ও রোগীদের বসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়ছেন সেবাপ্রত্যাশীরা। সরেজমিনে […]

ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায় তিন নারীসহ আটক চালক

ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায় তিন নারীসহ আটক চালক

প্রশান্তি ডেক্স॥ শরীয়তপুরে ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি গাড়ি নিয়ে একটি ভাড়া বাসায় যাওয়ার পর বাদশা আকন নামে এক চালককে তিন নারীর সঙ্গে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে থানায় নিয়ে যায়। ওই বাসা থেকে মাদক সেবনের কিছু সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। গত রবিবার (১৮ অক্টোবর) দুপুরে শরীয়তপুর পৌরসভার পাকার […]

বিদ্যালয়ের অফিস কক্ষে মারামারি, সেই শিক্ষক দম্পতিকে দুইপ্রান্তে বদলি

বিদ্যালয়ের অফিস কক্ষে মারামারি, সেই শিক্ষক দম্পতিকে দুইপ্রান্তে বদলি

প্রশান্তি ডেক্স॥ ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিদ্যালয়ের অফিসকক্ষে মারামারি ও ধস্তাধস্তির ঘটনায় বিভাগীয় মামলার মুখে শিক্ষক দম্পতি। ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বিদ্যালয়ের অফিসকক্ষে মারামারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা শিক্ষক দম্পতিকে একই উপজেলার দুই প্রান্তের দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে। তাদের মধ্যে দূরত্ব প্রায় ৩২ কিলোমিটার। প্রথমে সহকারী শিক্ষক আছমা খাতুনকে বদলি করা হয়। […]

মালয়েশিয়ায় বাংলাদেশী কর্মী নিয়োগের ঘোষণা

মালয়েশিয়ায় বাংলাদেশী কর্মী নিয়োগের ঘোষণা

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে বাংলাদেশ। গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য জানায়। মালয়েশিয়ায় যেতে আগ্রহী কর্মী ভাই-বোনদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়ে মন্ত্রণালয় এক সংবদা বিজ্ঞপ্তিতে জানায়, আগ্রহী কর্মীরা তালিকাভুক্ত ও অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন এবং অনুমোদিত মেডিক্যার […]

মক্কায় মসজিদে বাংলাদেশী নারী ও পুরুষের অনৈতিক কাজে মৃত্যুদন্ড কার্যকর

মক্কায় মসজিদে বাংলাদেশী নারী ও পুরুষের অনৈতিক কাজে মৃত্যুদন্ড কার্যকর

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ মক্কায় মসজিদ থেকে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে আটক দুই বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদন্ড কার্যকর করেছে সৌদি আরবের কর্তৃপক্ষ। গত বুধবার এ মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সৌদিভিত্তিক সংবাদমাধ্যম এজেল নিউজ এ খবর জানিয়েছে।   সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দন্ডপ্রাপ্তরা হলেন বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম আব্দুল বশির এবং সিথি আক্তার। […]

‘জীবিকার টানে বিদেশ যাচ্ছি কিন্ত ভয় আতঙ্কে বুক কাঁপছে’

‘জীবিকার টানে বিদেশ যাচ্ছি কিন্ত ভয় আতঙ্কে বুক কাঁপছে’

প্রশান্তি ডেক্স॥ হুতি বিদ্রোহীদের ধারাবাহিক আক্রমণের শিকার সৌদি আরব। বিশেষ করে রিয়াদ বিমানবন্দরে হামলার পর লন্ডভন্ড এয়ারপোর্টের কার্যক্রম। এরই মধ্যে ঢাকা থেকে বাতিল একের পর এক ফ্লাইট। এতে করে ছুটিতে আসা প্রবাসীদের কপালে ভাঁজ পড়েছে। কারও কারও ভিসার মেয়াদ শেষের পথে। যেতে না পেরে কেউ কেউ কোম্পানি বা কফিলের সঙ্গে যোগাযোগ রাখছেন। কিছু প্রবাসী অন্য […]

প্রবাসীদের বেতন নেই, কাজ নেই: মাথার ওপর যুদ্ধের আতঙ্ক

প্রবাসীদের বেতন নেই, কাজ নেই: মাথার ওপর যুদ্ধের আতঙ্ক

প্রশান্তি ডেক্স॥ মরুর বুকে সোনালি স্বপ্ন বুনতে গিয়েছিল যারা, তাদের আকাশ আজ ধূসর। সৌদি আরবের কংক্রিটের দেয়ালে দেয়ালে এখন আর রেমিট্যান্সের গল্প নয়, জমে আছে দীর্ঘশ্বাস। একদিকে কাজের দয়ারে তালা, মাসের পর মাস বেতন আটকে থাকার যন্ত্রণা, অপরদিকে মাথার ওপর শোঁ শোঁ করে উড়ে যাওয়া ক্ষেপণাস্ত্রের ছায়া; সব মিলিয়ে ভালো নেই সৌদি প্রবাসী বাংলাদেশিরা। যে […]

চাকরির লোভে পাচার হয়ে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ২০ বাংলাদেশির মৃত্যু: এসআরবি

চাকরির লোভে পাচার হয়ে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ২০ বাংলাদেশির মৃত্যু: এসআরবি

প্রশান্তি ডেক্স॥ কারওয়ান বাজার এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসআরবি-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান বলেন; রাশিয়ায় উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে প্রায় ৩০ জন বাংলাদেশিকে পাচার করে একটি চক্র। পরে তাদেরকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণের জন্য বাধ্য করা হয়। তাদের মধ্যে প্রায় ২০ জন বাংলাদেশি ইতোমধ্যে মারা গেছেন। এ ঘটনায় মানব পাচার চক্রটির মূলহোতাসহ […]

পুলিশ অ্যাকশনে গেলে বদলি, আইন শৃঙ্খলা রক্ষা করবে কে?

পুলিশ অ্যাকশনে গেলে বদলি, আইন শৃঙ্খলা রক্ষা করবে কে?

প্রশান্তি ডেক্স॥ অপরাধী ধরতে অভিযানে নামছে পুলিশ। কিন্তু সেই অভিযানে রাজনৈতিকভাবে প্রভাবশালী কারও নাম জড়িয়ে গেলে, কিংবা ক্ষমতাসীন দলের কোনও নেতার আপত্তি উঠলে সংশ্লিষ্ট কর্মকর্তার বদলি বা প্রত্যাহারের ঘটনা সামনে আসছে। এতে নতুন করে প্রশ্ন উঠেছে, অপরাধ দমনে কঠোর অবস্থান নিতে গিয়ে যদি একজন পুলিশ কর্মকর্তাকে কর্মস্থল হারানোর শঙ্কায় থাকতে হয়, তাহলে আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীটি […]

৫০তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

৫০তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

প্রশান্তি ডেক্স॥ ৫০তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নির্দেশনায় বলা হয়েছে, মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত গুগল ফর্মটি যারা এখনও পূরণ করেননি, তাদের ১২ অক্টোবরের মধ্যে তা জমা দিতে হবে। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) পিএসসি সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার […]