প্রশান্তি ডেক্স ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করা হয়েছে। গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে ডিএমপির ৫০টি থানার ওসিদের রদবদল করা হয়। অবিলম্বে এ আদেশ কার্যকর করার কথা বলা হয়েছে আদেশে। এর আগে দেশের ৬৪ জেলার […]
প্রশান্তি ডেক্স ॥ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষাকরা বিদ্যালয়ে ‘কমপ্লিট শাট ডাউন’ কর্মসূচি শুরুর পর শিক্ষকদের কর্মবিরতি ও পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগদানের নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অন্যথায় শৃঙ্খলাবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত শিক্ষকদের বিরুদ্ধে চাকরি আইন, আচরণ বিধিমালা ও ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। গত বুধবার (৩ ডিসেম্বর) মন্ত্রণালয় থেকে […]
প্রশান্তি ডেক্স ॥ দেশে ছুটি কাটাতে এসে ৬০ দিন পর্যন্ত রেজিস্ট্রেশন ছাড়া মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন প্রবাসীরা । তবে দেশে ৬০ দিনের বেশি থাকলেই মোবাইল ফোন বাধ্যতামূলক রেজিষ্ট্রেশন করতে হবে। গত সোমবার (১ ডিসেম্বর) সচিবালয়ের অফিস কক্ষে বৈধভাবে মোবাইল ফোন আমদানির শুল্কহার কমানোর বিষয়ে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়য়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির মধ্যকার […]
প্রশান্তি ডেক্স ॥ বাংলাদেশের ব্যাংকিং খাতের চাপা পড়ে থাকা সব সংকট একে একে সামনে চলে এসেছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, ‘‘দীর্ঘদিন ধরে লুকিয়ে থাকা খেলাপি ঋণের পাহাড়, প্রভিশন ঘাটতি, পুঁজির সংকট ও তারল্য সংকট সব দুর্বলতাই এখন স্পষ্ট হয়ে উঠেছে। এতে সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা […]
প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রাষ্ট্রীয় ক্ষমা প্রদানের অনুরোধ জানিয়ে দেশটির প্রেসিডেন্টের কাছে চিঠি লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার (১২ নভেম্বর) ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। নেতানিয়াহুর বিরুদ্ধে ২০১৯ সালে তিনটি মামলায় অভিযোগ গঠন করা হয়, যার মধ্যে একটি হলো ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় দু লাখ […]
প্রশান্তি ডেক্স॥ চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়ার কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব পাচ্ছে ডেনমার্কের প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস। গত বুধবার (১২ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এই তথ্য জানান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। দীর্ঘ আলোচনার পর এই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে সরকার। জানা গেছে এপিএম টার্মিনালস […]
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আখাউড়া উপজেলায় আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়াকে মনোনয়ন বঞ্চিত করার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি গত শনিবার বিকেলে আখাউড়া পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা […]
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় স্বাস্থ্যবিধি না মানা, নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির অভিযোগে ৫টি রেস্টুরেন্টে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত রোববার (৯ নভেম্বর ২০২৫) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির, কসবা থানা পুলিশ […]
প্রশান্তি ডেক্স॥ বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদের সদস্যদের আমদানি করা ৩১টি বিলাসবহুল গাড়ি জনস্বার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি যানবাহন অধিদফতরে হস্তান্তরের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত বুধবার (১২ নভেম্বর) এ বিষয়ে একটি বিশেষ আদেশ জারি করেছে এনবিআর। এনবিআর জানায়, বিলুপ্ত সংসদের বেশ কিছু সদস্য বিশেষ শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি করেছিলেন। এ বিষয়ে চট্টগ্রাম কাস্টমস হাউস […]
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় প্রশিক্ষণ কর্মসূচী। গত বুধবার (০৫ নভেম্বর) গ্রাম আদালত সক্রিয়করণে উপজেলা পর্যায়ে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে […]