প্রশান্তি ডেক্স॥ বাংলাদেশের প্রধান রফতানি বাজার ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) তৈরি পোশাক রফতানিতে উদ্বেগজনক প্রবণতা আরও স্পষ্ট হয়েছে। শুধু রফতানি আয়ই নয়, একইসঙ্গে রফতানির পরিমাণ (ভলিউম) এবং ইউনিট মূল্য তিনটি সূচকেই ধারাবাহিকভাবে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। সংশ্লিষ্টরা বলছেন, এটি সাময়িক বাজার মন্দার প্রভাবের চেয়ে বেশি; বরং প্রতিযোগিতামূলক সক্ষমতা ও পণ্যের মূল্যসংযোজন নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। […]
প্রশাান্তি ডেক্স॥ বাংলাদেশের বিনিয়োগ ব্যবস্থাপনায় সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক সংস্কারের পথে হাঁটছে সরকার। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) কর্তৃপক্ষকে একীভূত করে গঠন করা হচ্ছে ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’। এর মাধ্যমে দেশের বিনিয়োগ উন্নয়ন, শিল্পাঞ্চল ব্যবস্থাপনা এবং পিপিপি প্রকল্পের পুরো কার্যক্রম একটি প্রতিষ্ঠানের অধীনে চলে আসবে। এ লক্ষ্যে ‘ইনভেস্ট […]
ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ টানা বৃষ্টিপাত এবং ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলার সীমান্তবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রায় ৪৪ কিলোমিটার সীমান্তবর্তী এলাকার বিভিন্ন গ্রামে পানি প্রবেশ করায় জনদুর্ভোগ বাড়ছে। তবে ভারী বৃষ্টিপাত না হলে পাহাড়ি ঢলের পানি দ্রুত নেমে […]
জসীমউদ্দিন ইতি, (ঠাকুরগাঁও) প্রতিনিধি ॥ শুরুতে এই জীবনরক্ষাকারী চিকিৎসার খবরটি সাধারণ মানুষ তেমন জানতেন না, হয়তো হাতেগোনা কিছু মানুষ জানতেন। তবে আমরা এখন প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই সাপে কাটা রোগীদের জীবন বাঁচাতে আমাদের হাসপাতাল এখন সম্পূর্ণ প্রস্তুত। কথাগুলো বলছিলেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমুজ্জামান। […]
প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ পিউ রিসার্চ কেন্দ্রের সম্প্রতি পরিচালিত এক জরিপ অনুয়ায়ী, বিগত ২০ বছরে এই প্রথম বারের মতো, বিশ্বব্যাপী ইতিবাচক জনমতের দিক দিয়ে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে চীন। মার্কিন মিত্রদেশগুলোর মানুষের মধ্যেও চীনের প্রতি ইতিবাচক মনোভাব বেড়েছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ভাবমূর্তি দুর্বল হওয়ার প্রেক্ষাপটে, চলতি বছরের জরিপে অন্তর্ভুক্ত ৩৬টি দেশের অধিকাংশেই, […]
প্রশান্তি ডেক্স॥ দেশে প্রথমবারের মতো চালু হতে যাওয়া ফ্রি ট্রেড জোন (এফটিজেড) বা মুক্তবাণিজ্য এলাকার কার্যক্রম পরিচালনার জন্য বিস্তারিত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই নির্দেশনার ফলে এফটিজেডে কার্যরত ব্যবসায়ীরা ঋণপত্র (এলসি) ছাড়াই চালানভিত্তিক কাঁচামাল ও পণ্য আমদানির সুযোগ পাবেন। একই সঙ্গে শুল্কমুক্তভাবে কাঁচামাল সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পুনঃমোড়কীকরণ (রিপ্যাকেজিং), রিলেবেলিং এবং পুনঃরফতানির সুবিধাও মিলবে। গত […]
প্রশান্তি ডেক্স॥ প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বিতরণ অনুষ্ঠান এবং ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বুধবার (১৫ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি সেখানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। পরে ক্ষুদে শিক্ষার্থীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন […]
প্রশান্তি ডেক্স॥ পরিবেশবান্ধব ও টেকসই পোশাক শিল্প গড়ে তোলার ক্ষেত্রে বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। নতুন করে আরও চারটি তৈরি পোশাক (আরএমজি) কারখানা আন্তর্জাতিকভাবে স্বীকৃত লিড (লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এভায়রনমেন্টাল ডিজাইন) সনদ অর্জন করেছে। এর ফলে দেশে লিড সনদপ্রাপ্ত পোশাক কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯০টিতে। এর মধ্যে ১২৫টি প্লাটিনাম, ১৪৫টি গোল্ড এবং বাকিগুলো […]
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলার চন্ডিদার বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় উন্নতমানের শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত রোববার (১২ জুলাই ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে পাথারিয়াদ্বার এলাকায় পরিচালিত এ অভিযানে ৭৫০ পিস ভারতীয় উন্নতমানের শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত এসব শাড়ির আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩ […]
প্রশান্তি ডেক্স॥ প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৭ বছর নির্যাতন, গুম, হত্যা ও মামলার মধ্যেও তৃণমূল নেতাকর্মীরা দলকে টিকিয়ে রেখেছেন। সেই ত্যাগের মূল্যায়ন করেই দলকে এগিয়ে নেওয়া হবে। তবে বিএনপির ভেতরে কোনোভাবেই হাইব্রিড বা অনুপ্রবেশকারীদের জায়গা দেওয়া যাবে না। এ বিষয়ে তৃণমূল নেতাকর্মীদের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। গত সোমবার (১৩ জুলাই) […]