প্রশান্তি ডেক্স॥ রাজধানীর কুর্মিটোলায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের একটি টহল গাড়িকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে মো. এনামুল নামে পুলিশের এক কনস্টেবল (গাড়িচালক) আহত হয়েছেন। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তিন জনকে আটক করেছে। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের […]
প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ ফেসবুকে স্ত্রীর ছবি পোস্ট করা এবং তা ডিলিট করতে অস্বীকৃতি জানানোয় এক বন্ধুকে হত্যার দায়ে কুয়েতের একটি অপরাধ আদালত এক বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদ- দিয়েছেন। পাবলিক প্রসিকিউশনের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম গালফ নিউজ এ খবর জানিয়েছে। গত মঙ্গলবার পরিকল্পিতভাবে হত্যার দায়ে আদালত এই রায় ঘোষণা করেন। প্রসিকিউশন জানায়, ওই প্রবাসী পূর্বপরিকল্পিতভাবে ছুরি নিয়ে […]
প্রশান্তি ডেক্স॥ নতুন যুগে ‘বাংলাদেশ-চীন অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায়’ গড়ে তোলার লক্ষ্যে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও চীন। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের (আইডিসিপিসি) প্রধান লিউ হাইশিংয়ের সম্মানে আয়োজিত প্রাতরাশ বৈঠকে এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে […]
প্রশান্তি ডেক্স॥ তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বরের মধ্যেই নির্ধারণ করা হবে। নতুন কাঠামো অনুযায়ী আগামী জানুয়ারি থেকে বেতন পাবেন শ্রমিকরা। এ বিষয়ে ন্যূনতম মজুরি বোর্ডের প্রথম সভায় একমত হয়েছেন শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা। গত বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ড কার্যালয়ে অনুষ্ঠিত প্রথম সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান […]
প্রশাান্তি আন্তর্জাতিক ডেক্স॥ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান ও পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে দেশটির সাধারণ ভোটাররা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস থাকলেও শেষ পর্যন্ত মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট এবং নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদÑ উভয় কক্ষের নিয়ন্ত্রণই নিজেদের কব্জায় নিয়েছে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। জীবনযাত্রার উচ্চ ব্যয়, মুদ্রাস্ফীতি এবং ইরানের সঙ্গে অনভিপ্রেত যুদ্ধের জেরে […]
প্রশান্তি ডেক্স॥ পাহাড়সমান অদক্ষতা চাপা দেওয়ার জন্য বিরোধী দলের ওপর দায় চাপাচ্ছে সরকার বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘অতীতের স্বৈরাচারী কায়দায় বিরোধীদের কণ্ঠ দমন করা যাবে না।’ গত মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে জামিনে কারামুক্ত হন জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান। সেখানে […]
প্রশান্তি ডেক্স॥ আতঙ্ক আর থমথমে পরিবেশের মধ্যে দিন কাটাতে হচ্ছে বৃহত্তর মিরপুরের বাসিন্দাদের। পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে চলমান আন্দোলনে গত কয়েকদিন এই এলাকায় চলছে সংঘর্ষ। পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হচ্ছে। এর ফলে মিরপুর ১০, ২, ১৪ ও ১১ নম্বর এলাকা জুড়ে বাসিন্দাদের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে প্রয়োজন […]
প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ অবৈধ অভিবাসন ঠেকাতে কঠোর অবস্থান নিচ্ছে ইতালি সরকার। কাগজপত্রহীন অভিবাসীদের দ্রুত ফেরত পাঠানো, সীমান্তে নজরদারি জোরদার এবং নৌ-অবরোধের মতো পদক্ষেপ রেখে নতুন অভিবাসন বিলে অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মন্ত্রিসভা। গত ফেব্রুয়ারিতে অনুমোদিত এই সংস্কার প্যাকেজের লক্ষ্য দুটি, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ এবং ২০২৬-২০২৮ সালের ফ্লো ডিক্রির মাধ্যমে বৈধ শ্রমিকদের জন্য বৈধ অভিবাসনের […]
প্রশান্তি ডেক্স॥ ৫১তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষার (এমসিকিউ টাইপ) তারিখ ও সময়সূচি ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (৪ নভেম্বর) পিএসসি এক বিজ্ঞপ্তিতে জানায়, ৫১তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষা আগামী ১১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসন ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে বাংলাদেশ সরকারি […]
প্রশান্তি ডেক্স॥ চট্টগ্রামের রাউজানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আটটি পিস্তল প্রদর্শন করে আলোচনায় এসেছেন চিহ্নিত সন্ত্রাসী হৃদয় ওরফে বুলেট। আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে পিস্তল হাতে তার ছবি ছড়িয়ে পড়েছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পর তার পিস্তল হাতে ছবি ছড়িয়ে পড়লেও সেটি উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনও উদ্যোগ দেখা যায়নি। এবার একসঙ্গে আটটি বিদেশি অত্যাধুনিক […]