প্রশান্তি ডেক্স ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে গত শনিবার (১৮ অক্টোবর) সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে দেশের রফতানি খাত এক কঠিন সংকটের মুখে পড়েছে। শুধু প্রাথমিক হিসাব অনুযায়ী হাজার কোটি টাকার মালামাল নষ্ট হয়নি, বরং তৈরি পোশাক শিল্পের জন্য অপরিহার্য কাঁচামাল, রফতানির জন্য প্রস্তুত পোশাক এবং অসংখ্য উচ্চমূল্যের স্যাম্পল পণ্যও আগুনে পুড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে […]
প্রশান্তি ডেক্স ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই, তাহলে ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে। মানুষ নিজের জায়গা বদলাতে পারে, কিন্তু প্রতিবেশী বদলাতে পারে না। আমরা আমাদের প্রতিবেশীকে সম্মান করতে চাই এবং একইভাবে প্রতিবেশীর কাছ থেকেও সম্মান প্রত্যাশা করি।’ গত বুধবার (২২ অক্টোবর) স্থানীয় সময় […]
প্রশান্তি ডেক্স ॥ প্রথম বিশ্বযুদ্ধের পর লীগ অব নেশন্স প্রতিষ্ঠা হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে বিশ্বকে রক্ষা করতে ব্যর্থতা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার প্রেক্ষাপটই জাতিসংঘের মতো সংস্থার জন্ম হয়েছিল। তবে সংঘাত-যুদ্ধ থেকে বিশ্বকে রক্ষা, আর সার্বভৌম দেশগুলোর মধ্যে নিরাপত্তা নিশ্চিতের ভাবনা থেকে জাতিসংঘের জন্ম হলেও এরপর অনেক যুদ্ধ দেখেছে বিশ্ব। জাতিসংঘ প্রতিষ্ঠার আগে থেকে শুরু হওয়া […]
প্রশান্তি ডেক্স ॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিন জনের বিরুদ্ধে আগামী ১৩ নভেম্বর রায়ের দিন ধার্য করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর […]
প্রশান্তি ডেক্স ॥ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনকে ৩৬টি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্ব একটি প্রতিনিধিদল এই প্রস্তাব প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে জমা দেন। যদিও বৈঠক থেকে বেরিয়ে মঈন খান প্রস্তাবের বিষয়ে […]
প্রশান্তি ডেক্স ॥ সংযুক্ত আরব আমিরাতে আটক বাংলাদেশিদের সাধারণ ক্ষমা দিতে অনুরোধ জানিয়ে আমিরাতের রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চিঠির খসড়া তৈরি করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ […]
প্রশান্তি ডেক্স ॥ ২০৯ কোটি ৯৯ লাখ ৩৭ হাজার ৬২২ টাকা ব্যয়ে মিরসরাই ইকোনমিক জোনে প্রবেশপথ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। চট্টগ্রামের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (মিরসরাই অর্থনৈতিক অঞ্চল) প্রবেশপথ নির্মাণ প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটি। গত বুধবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির সভাপতি অর্থ […]
প্রশান্তি ডেক্স ॥ বর্তমান অন্তর্বর্তী সরকারকেই তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, ‘সরকারের প্রশাসন যে নিরপেক্ষ, সে ধারণা জনগণের মধ্যে তৈরি করতে হবে। সচিবালয় ও জেলা প্রশাসনে […]
প্রশান্তি ডেক্স ॥ অনলাইন জুয়া, বেটিং ও পর্নোগ্রাফি সাইট বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। গত মঙ্গলবার (২১ অক্টোবর) সংশ্লিষ্ট সরকারি সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী, মোবাইল অপারেটর ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে অনুষ্ঠিত এক সভায় এসব কার্যক্রম বন্ধে গৃহীত পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন […]
প্রশান্তি ডেক্স ॥ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) নাম পরিবর্তন করে ‘জাতীয় ছাত্রশক্তি’ নামকরণ করা হয়েছে। স্বাধীন ছাত্র সংগঠনের পরিবর্তে এটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে। গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আবু সাঈদ কনভেনশন হলে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ পুনর্গঠন ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণের লক্ষ্যে জাতীয় সমন্বয় সভা’য় এ […]