আনোয়ার হোসেন॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন শতাধিক আইনজীবী। অনেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য (এমপি-মন্ত্রী) হয়েছেন। যারা মনোনয়নবঞ্চিত হয়েছিলেন তাদের কেউ কেউ এখন সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান। এছাড়া নতুন করে অনেকে মনোনয়ন ফরম সংগ্রহের আগ্রহ দেখিয়েছেন। সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণ শেষ হয়েছে। এরই মধ্যে শপথ নিয়েছেন নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যরাও। […]
প্রশান্তি ডেক্স॥ শিক্ষা মন্ত্রণালয়াধীন দফতর, অধিদফতর পরিদর্শন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। কয়েক দিন ধরে বিভিন্ন অনুবিভাগ থেকে তিনি নিজ মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে ধারণা নিচ্ছেন। এরপর সুযোগ করে দফতর ও অধিদফতরগুলোয় যেতে চান তিনি। গত বুধবার নিজ দফতরে কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ কথা জানান শিক্ষামন্ত্রী। এর আগে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কারিগরি ও মাদরাসা শিক্ষা […]
প্রশান্তি ডেক্স॥ বিনিয়োগ ও ব্যবসা পরিবেশের আধুনিকায়ন, কর্মীদের সুরক্ষা ও সক্ষমতা জোরদার করা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক। সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ এবং বাংলাদেশে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান বুধবার ঢাকার হোটেল সোনারগাঁওয়ে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেন। […]
প্রশান্তি ডেক্স॥ পদ্মা সেতুর নকশা নিয়ে জটিলতার সমাধান হয়েছে। ফলে একটি পাইল বাড়িয়ে পদ্মা সেতুর ৬ ও ৭ নম্বর পিলারে সংশোধিত নকশা চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। গত মঙ্গলবার সকাল ১১টার দিকে পদ্মা সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম এ অনুমোদন দেন। ফলে এখন অগ্রাধিকার ভিত্তিতে এই দুটি পিলার স্থাপনের কাজ শুরু হবে। পদ্মা সেতুর প্রজেক্ট ম্যানেজার […]
আনোয়ার হোসেন॥ রাজধানীসহ সারাদেশে এখন থেকে বেআইনি একটি দালানও নির্মাণ করতে দেয়া হবে না, আর বসবাস অনুপযোগী ইমারত চিহ্নিতের কাজ শেষ হলেই চিহ্নিত ভবন ভেঙে ফেলা হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। গত সোমবার সচিবালয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে রাজউক এবং মন্ত্রণালয়ের মধ্যকার সমন্বয় সভা শেষে মন্ত্রী এসব কথা বলেন। […]
আনোয়ার হোসেন॥ জাতীয় স্বাস্থ্য সমস্যা সম্পর্কে জনগণের কাছ থেকে সরাসরি জানতে চান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তার নির্দেশে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সমস্যা সম্পর্কে জানানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মন্ত্রীর তরফ থেকে এমন নির্দেশনার ফলে দেশের যেকোনো প্রান্তের জনগণ ওয়েবসাইটে িি.িসড়যভ.িমড়া.নফ প্রবেশ করে বিভিন্ন সমস্যা যেমন জনস্বাস্থ্য প্রতিরোধমূলক বিষয়, সরকারি স্বাস্থ্য সেবাদান কেন্দ্র, সরকারি হাসপাতাল, […]
আনোয়ার হোসেন॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ে সরকার গঠনের পর আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ পেয়েছেন তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়। মঙ্গলবার (১৫ জানুয়ারি) প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক (প্রশাসন) মো: আহসান কিবরিয়া সিদ্দিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন: প্রজ্ঞাপনে বলা হয়েছে, […]
প্রশান্তি ডেক্স॥ দুর্নীতি দূর করতে স্বাস্থ্য খাতের সব জায়গায় শুদ্ধি অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। গত বুধবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ‘আগামী ১০০ দিনের কর্মসূচি’ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। স্বাস্থ্য অধিদফতরের প্রধানসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। […]