প্রশান্তি ডেক্স॥ একসময় হাম নির্মূলের দ্বারপ্রান্তে থাকা বাংলাদেশ এখন বিশ্বের সবচেয়ে বড় ও ভয়াবহ হাম প্রাদুর্ভাবের কেন্দ্রে পরিণত হয়েছে। গ্যাভি সমর্থিত আন্তর্জাতিক পর্যালোচনা ও স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে হামে আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) প্রকাশিত তালিকা অনুযায়ীও বর্তমানে বিশ্বে সবচেয়ে বড় হামের প্রাদুর্ভাব […]
প্রশান্তি ডেক্স॥ আকস্মিকভাবে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বাড়ানোর সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গবেষণা ও নীতি-বিশ সংস্থা ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)। সংগঠনটি মনে করে আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীলতা ও রাজস্ব চাপের অজুহাতে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর এ সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী, অপরিণামদর্শী ও অর্থনৈতিক স্থিতিশীলতার অন্তরায়। গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) […]
প্রশান্তি ডেক্স॥ বাংলাদেশে গণমাধ্যম ও বিচারব্যবস্থা কখনোই পুরোপুরি স্বাধীন ছিল না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘বাংলাদেশে গণমাধ্যম ও বিচারব্যবস্থা কখনোই পুরোপুরি স্বাধীন ছিল না। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হয়েছে। চাঁদাবাজি, ছিনতাই ও হত্যাকান্ড নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। গত সাত মাসে সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। তবে […]
প্রশান্তি ডেক্স॥ নিত্যপণ্যের চড়া দামে এমনিতেই দিশেহারা মানুষ। আয় বাড়ছে না, কিন্তু বাড়ছে সংসারের খরচ। চাল-ডাল, সবজি, ভোজ্যতেল থেকে শুরু করে বাসাভাড়া, চিকিৎসা ও শিক্ষার ব্যয়; সব মিলিয়ে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মাসিক বাজেট অনেকটাই চাপে। এর মধ্যেই এক লাফে লিটারপ্রতি ২০ টাকা বাড়ানো হয়েছে চার ধরনের জ্বালানি তেলের দাম। আর দাম বাড়ানোর একদিনের মধ্যেই […]
প্রশান্তি ডেক্স॥ কুড়িগ্রামে সার নিয়ে কৃষকদের ভোগান্তির শেষ হচ্ছে না। একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটছে। বিতরণে অব্যবস্থাপনায় বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। কৃষকদের ক্ষোভ বাড়ছে। বিতর্কিত হচ্ছে সরকারও। অব্যবস্থাপনার জন্য কৃষি বিভাগের ‘একগুঁয়েমি’ এবং অবহেলাকে দায়ী করছে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, পুলিশ ও সরকারের বিভিন্ন গোয়েন্দা বিভাগের দাবি, ডিলারের গুদাম থেকে সরিয়ে […]
প্রশান্তি ডেক্স ॥ গ্যাস-বিদ্যুতের সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এমনিতেই বাড়িয়ে দিয়েছে সাধারণ মানুষের ব্যয়ের বোঝা। এরই মধ্যে লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে প্রধান চার ধরনের জ্বালানি তেলের দাম। গত সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এতে পরিবহন খরচ বাড়ার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও নতুন করে চাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন […]
প্রশান্তি ডেক্স॥ এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা সময়ে ইসলামী ব্যাংক বাংলাদেশে ১০ হাজার ৮৩২ জন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে কোনও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ বা প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়াই শুধু জীবনবৃত্তান্ত (সিভি) সংগ্রহ করে নিয়োগ দেওয়া হয়েছে ৮ হাজার ৫৪২ জনকে। এসব নিয়োগের বড় অংশই হয়েছে চট্টগ্রাম জেলা থেকে। এর মধ্যে শুধু পটিয়া উপজেলারই রয়েছেন […]
প্রশান্তি ডেক্স ॥ ঢাকার যানজট কমাতে মেট্রোরেলকে দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে দেখা হচ্ছে। দ্রুত, নিরাপদ ও গণপরিবহনের সক্ষমতা বাড়াতে রাজধানীতে একের পর এক মেট্রোরেল লাইন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। কিন্তু এই স্বপ্ন বাস্তবায়নের খরচ যত বাড়ছে, ততই সামনে আসছে আরেকটি বড় প্রশ্ন মেট্রোরেলের ঋণ ও পরিচালন ব্যয়ের চাপ শেষ পর্যন্ত বাংলাদেশের অর্থনীতির ওপর কতটা বোঝা তৈরি […]
প্রশান্তি ডেক্স ॥ লেবার অপারেটররা স্বাধীনভাবে কোনও বাংলাদেশি নাগরিকের প্রবেশ বা কর্মসংস্থানের অনুমতি দিতে পারবেন না। বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন কাজের অনুমতিপত্র বা ওয়ার্ক পারমিট, শ্রমিক আমদানির পরিকল্পনা এবং শ্রম প্রকল্পগুলোর অনুমোদন স্থগিত করেছে লাওস। দেশটির শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, এই স্থগিতাদেশ গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২০২৬ সালের শেষ পর্যন্ত কার্যকর […]
প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনে এমন দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়ার প্রস্তাবসংক্রান্ত একটি বিল এগিয়ে নিতে ভোট দিয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদ বা হাউস অব রিপ্রেজেন্টেটিভস। একই সঙ্গে এই বিলে ইরানের ওপর চলমান নিষেধাজ্ঞার মেয়াদও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় প্রতিনিধি […]