প্রশান্তি ডেক্স॥ সাম্প্রতিক বছরগুলোতে দেশ থেকে পাচার করা অর্থ পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে। অর্থ প্রত্যাবাসনের বিষয়ে বিদেশি বিভিন্ন সংস্থার সহায়তা চেয়ে ইতোমধ্যে যোগাযোগ শুরু করেছে অন্তবর্তী সরকার। গত বুধবার (২৮ আগস্ট) অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। প্রেস উইংয় জানায়, কিছু অসাধু ব্যবসায়ী ও অন্যান্য প্রভাবশালী ব্যক্তি ব্যাংকিং খাতে ব্যাপক […]
জসীম উদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি॥ স্বামী মারা যাওয়ার পরে দিগবিদিকশূন্য হয়ে পড়েন মুক্তা রায়। চাচাতো ভাই দুলালের মাধ্যমে আয়া পদে চাকরি শুরু করেন সিভিল সার্জন অফিসে। চাকরিরত অবস্থায় সখ্য গড়ে ওঠে সাবেক পানিসম্পদ মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের সঙ্গে। তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। চার বছর চাকরি করে ছেড়ে […]
প্রশান্তি ডেক্স॥ দুই দিনের ব্যবধানে আবারও দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৯৩৬ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম বাড়ানোর ফলে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লাখ ২৭ হাজার ৯৪২ টাকা। সোনার এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ। […]
প্রশান্তি ডেক্স॥ কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক লাগোয়া প্রাণ কোম্পানির একটি ডিপোতে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। জানা যায়, দুপুরে আচমকাই দাউ দাউ কওে আগুন জ্বলে ওঠে প্রাণ কোম্পানির ডিপোটি। এ সময় প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে স্থানীয়রা। পরে তা দ্রুত ছড়িয়ে পড়লে […]
প্রশান্তি ডেক্স॥ বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন করতে যাচ্ছে অন্তবর্তীকালীন সরকার। এই শ্বেতপত্র প্রস্তুতের জন্য অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে একটি কমিটি গঠন করার প্রস্তাব করা হয়েছে। গত বুধবার (২১ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়। ‘শ্বেতপত্র প্রণয়ন কমিটি’ নামে প্রস্তাবিত কমিটি আগামী ৯০ (নব্বই) দিনের মধ্যে একটি সুপারিশ প্রতিবেদন […]
প্রশান্তি ডেক্স॥ অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন। গত বুধবার (২১ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ড. ইউনূস পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে ব্রিটিশ সরকারের সহযোগিতা চান। […]
জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি॥ জলাবদ্ধ পতিত জমিতে বস্তা পদ্ধতিতে ভাসমান সবজি চাষ হচ্ছে ঠাকুরগাঁও সদর উপজেলায়। এ সময় লাউসহ বিভিন্ন সবজির চাহিদাও বেশ। বস্তা পদ্ধতি ভাসমান এই চাষে অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচন হওয়ায় আশা করছেন স্থানীয়রা। জলাবদ্ধতায় পরিত্যক্ত ২০ শতাংশ জমিতে বস্তা পদ্ধতিতে ভাসমান লাউ চাষ করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা গ্রামের […]
প্রশাান্তি ডেক্স॥ নিত্যপণ্যের অস্বাভাবিক দাম বাড়ার পেছনে অন্যতম কারণ ছিল সড়ক-মহাসড়কে চাঁদাবাজি। চাঁদাবাজদের দৌরাত্ব্য ছিল দেশের অন্যতম ভোগ্যপণ্যের বাজার চাকতাই-খাতুনগঞ্জে। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর সড়কে চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে। এতে করে খাতুনগঞ্জে দাম কমেছে নিত্যপণ্যের। বিশেষ করে গত কয়েকদিন ধরে স্থিতিশীল আছে ভোগ্যপণ্যের দাম। আগে যেখানে নানা অজুহাতে প্রতি ঘণ্টায় দাম ওঠানামা করতো, সেখানে গত […]
ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে MZ বৃহস্পতিবার ( ১ আগস্ট ) কসবা উপজেলা পরিষদ সংলগ্ন বিআরডিবি অফিস চত্বরে ৬৫৪ ফ্যামিলি কাডধারীর মাঝে ন্যায্যমূল্যে টিসিবির চাল,ডাল ও তৈল বিক্রি করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহরিয়ার মুক্তার এর নির্দেশে এবং কসবা পৌর মেয়র মোঃ গোলাম হাক্কানীর সার্বিক তত্ত্বাবধানে টিসিবির ডিলার মেসাস মোঃ আবু […]
প্রশান্তি ডেক্স ॥ দিন যত যাচ্ছে বিদেশি ঋণ পরিশোধের চাপ ততই বাড়ছে। অথচ দিনে দিনে কমে যাচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো বৈদেশিক মুদ্রা আহরণের প্রধান দুটি মাধ্যম রফতানি ও রেমিট্যান্স প্রবাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমন সময়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে বলা হযয়েছ বিদায়ী ২০২৩-২৪ অর্থবছরে বিদেশি ঋণের সুদ ও […]