প্রশান্তি ডেক্স ॥ বিশ্ববাজারে অর্থনৈতিক মন্দা, উচ্চ মুদ্রাস্ফীতি, খুচরা বাজারে ক্রয়ক্ষমতার পতন এবং বাণিজ্য নীতির অনিশ্চয়তা সব মিলিয়ে ২০২৫–২৬ অর্থবছরের শুরুর পাঁচ মাসে বাংলাদেশের তৈরি পোশাক রফতানির প্রবৃদ্ধি কার্যত থমকে গেছে। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত সর্বশেষ তথ্য বলছে, জুলাই থেকে নভেম্বর পর্যন্ত সময়টিতে আরএমজি রফতানি আয় দাঁড়িয়েছে ১৬ দশমিক ১৩ বিলিয়ন মার্কিন ডলার, যা […]
প্রশান্তি ডেক্স ॥ বাংলাদেশের ব্যাংকিং খাতের চাপা পড়ে থাকা সব সংকট একে একে সামনে চলে এসেছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, ‘‘দীর্ঘদিন ধরে লুকিয়ে থাকা খেলাপি ঋণের পাহাড়, প্রভিশন ঘাটতি, পুঁজির সংকট ও তারল্য সংকট সব দুর্বলতাই এখন স্পষ্ট হয়ে উঠেছে। এতে সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা […]
প্রশান্তি ডেক্স ॥ দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের অঙ্ক যেন নিজেই এক বিশাল সংকট। একের পর এক সংস্কার, নীতিমালা কঠোরতা, বিদেশি অডিট সব মিলিয়ে এখন পুরো খাতের সামনে দাঁড়িয়ে গেছে এক কঠিন বাস্তবতা, মোট বিতরণকৃত ঋণের এক-তৃতীয়াংশেরও বেশি অর্থ আদায়ের অনিশ্চয়তা। অর্থনীতিবিদরা মনে করেন, ব্যাংক খাতে খেলাপি ঋণের প্রকৃত চিত্র সামনে আনা নিঃসন্দেহে স্বচ্ছতার দিক […]
প্রশান্তি ডেক্স ॥ দুর্বল তারল্য ও অনিয়মের জালে জর্জরিত ব্যাংকগুলোতে বহু গ্রাহক নিজস্ব সঞ্চয় তুলতে হিমশিম খাচ্ছেন। অপরদিকে সামগ্রিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে ব্যাংক খাতে আমানতের প্রবাহ উল্টো বেড়েই চলেছে। অর্থাৎ আস্থা সংকটের মাঝেও মানুষ শেষ পর্যন্ত ব্যাংকিং ব্যবস্থাকেই নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে ২০২৫ সালের সেপ্টেম্বরের শেষে আমানত বছরওয়ারি ৯.৯৮ […]
প্রশান্তি ডেক্স ॥ চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মোট রাজস্ব আদায় দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৪৭৮ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ৫৪ শতাংশ। প্রবৃদ্ধি সন্তোষজনক হলেও লক্ষ্যমাত্রার তুলনায় পিছিয়ে রয়েছে এনবিআর। নির্ধারিত সময়ে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ১ লাখ ৩৬ হাজার ৬৯৭ […]
প্রশান্তি ডেক্স ॥ একীভূত হয়ে নতুন ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠনের প্রক্রিয়ায় থাকা পাঁচটি বেসরকারি ব্যাংকের অব্যবস্থাপনা ও ধসের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চায় সরকার। এ বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বাংলাদেশ ব্যাংককে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে। চিঠিতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর মালিক, পরিচালনা পর্ষদের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং খেলাপি ঋণগ্রহীতাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ […]
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলায় রোপা আমন ধান কাটা শুরু হয়েছে । উপজেলার সবকয়টি ইউনিয়নে পুরোপুরি ধান কাটার কাজ চলছে। কসবা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় রোপা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৬ হাজার হেক্টর জমিতে। এর মধ্যে হাইব্রিড ও উফশী ৯ হাজার ৪০০ হেক্টর এবং স্থানীয় জাতের ধান ২ […]
প্রশান্তি ডেক্স ॥ ব্যাংকগুলোর শ্রেণিকৃত মন্দমানের খেলাপি ঋণ অবলোপনের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোনও ঋণগ্রহীতার ঋণ রাইট-অফ বা অবলোপন করার কমপক্ষে ১০ কার্যদিবস আগে সংশ্লিষ্ট গ্রাহককে নোটিশ দিতে হবে। গত বুধবার (১৯ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের তা অবিলম্বে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। […]
প্রশান্তি ডেক্স ॥ পাঁচ দিনের শুভেচ্ছা সফরে সফরে চট্টগ্রাম বন্দর জেটিতে নোঙর করেছে রাশিয়ার নৌবাহিনীর জাহাজ গ্রেমেয়াশচি। গত সোমবার (১৭ নভেম্বর) জাহাজটি বন্দরে পৌঁছায়। বাংলাদেশ নৌবাহিনী সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে। জাহাজের কর্মকর্তা ও নাবিকদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান কমান্ডার চট্টগ্রাম নৌ-অঞ্চলের চিফ স্টাফ অফিসার। এ সময় আরও উপস্থিত ছিলেন উচ্চপদস্থ স্থানীয় নৌ কর্মকর্তারা এবং […]