‘ভিসা নিয়ে সামনে আরও খারাপ সময় আসছে; আমাদের কাগজ কেউ বিশ্বাস করেনা’

‘ভিসা নিয়ে সামনে আরও খারাপ সময় আসছে; আমাদের কাগজ কেউ বিশ্বাস করেনা’

প্রশান্তি ডেক্স॥ ভিসা প্রত্যাখ্যানের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, “এটা দেশের দায়। আমাদের পুরো সিস্টেমের দায়। পররাষ্ট্র মন্ত্রণালয়েরও না আমার ব্যক্তিগতভাবেও না। কারণ, পৃথিবীজুড়ে প্রচুর সুযোগ আছে। আমরা সেটা ব্যবহার করতে পারছি না নিজেদের দোষে। আপনাদেরকে এর আগেও কয়েকবার বলেছি, ভিসা যে দেয় না আমাদেরকে এ জন্য সম্পূর্ণভাবে আমরা দায়ী। আমাদের চিফ অ্যাডভাইজর […]

ইউরোপীয় ইউনিয়ন দেখতে চায় স্বচ্ছ-অবাধ-অংশগ্রহণমূলক নির্বাচন

ইউরোপীয় ইউনিয়ন দেখতে চায় স্বচ্ছ-অবাধ-অংশগ্রহণমূলক নির্বাচন

প্রশান্তি ডেক্স॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি, সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও নিভর্রযোগ্য নির্বাচন দেখার প্রত্যাশা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইলেকশন অবজারভেশন মিশনের প্রধান […]

কাতারে ১০বছর থাকার সুযোগ, কারা করতে পারবেন আবেদন

কাতারে ১০বছর থাকার সুযোগ, কারা করতে পারবেন আবেদন

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ নতুন রেসিডেন্সি প্রোগ্রাম চালুর ঘোষণা দিয়েছে কাতার। এই প্রোগ্রামের আওতায় দেশটিতে ১০ বছর থাকতে পারবে প্রবাসীরা। ওয়েব সামিট কাতার ২০২৬-এ প্রোগ্রামটি চালুর ঘোষণা দেওয়া হয়েছে, যা দেশটির দীর্ঘমেয়াদি প্রবাসী আবাসন নীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। মূলত উদ্যোক্তা ও শীর্ষ পর্যায়ের নির্বাহীদের লক্ষ্য করে এই প্রোগ্রাম নেওয়া হয়েছে। খবর গালফ নিউজের। কারা […]

বিশ্বমন্দায় যুক্তরাষ্ট্রে কমছে পোশাক কেনা তবে ব্যতিক্রম বাংলাদেশে

বিশ্বমন্দায় যুক্তরাষ্ট্রে কমছে পোশাক কেনা তবে ব্যতিক্রম বাংলাদেশে

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ বিশ্ব অর্থনীতির ধীরগতি আর ভোক্তা ব্যয়ের চাপের মুখে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে সারা দুনিয়া থেকে পোশাক কেনা কমিয়ে দিচ্ছে। বড় বাজার হিসেবে পরিচিত দেশটি ২০২৫ সালে আমদানির লাগাম টেনেছে প্রায় সব রফতানিকারক দেশের ক্ষেত্রেই। তবে এই সামগ্রিক মন্দার ভিড়েও একটি দেশ ব্যতিক্রম হয়ে উঠেছে বাংলাদেশ। বিশ্বজুড়ে পোশাক আমদানিতে কাটছাঁট করলেও যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি […]

দলগুলোর ইশতেহারে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে অর্থনীতি

দলগুলোর ইশতেহারে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে অর্থনীতি

প্রশান্তি ডেক্স॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের প্রধান দুই রাজনৈতিক দল—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী—তাদের নির্বাচনি ইশতেহারে অর্থনীতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। রাজনৈতিক অঙ্গনের দীর্ঘ অস্থিরতা ও চলমান অর্থনৈতিক চাপের প্রেক্ষাপটে ভোটারদের সামনে অর্থনৈতিক পুনরুদ্ধার ও ভবিষ্যৎ প্রবৃদ্ধির স্বপ্ন তুলে ধরতেই এই কৌশল নিয়েছে দল দুটি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রধান এই […]

নিউ স্টার্ট চুক্তি শেষ হওয়ায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

নিউ স্টার্ট চুক্তি শেষ হওয়ায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ নিউ স্টার্ট পারমাণবিক চুক্তি শেষ হওয়ায় বিশ্ব এখন একটি গুরুতর নিরাপত্তা সংকটের মুখে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে নতুন অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি দ্রুত করার আহ্বান জানিয়েছেন গুতেরেস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। গুতেরেস বলেছেন, অর্ধশতাব্দীর মধ্যে প্রথমবারের মতো আমরা এমন এক বিশ্বের মুখোমুখি যেখানে […]

রাশিয়ার সঙ্গে যুদ্ধে ৫৫হাজার ইউক্রেনীয় সেনা নিহত: জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে যুদ্ধে ৫৫হাজার ইউক্রেনীয় সেনা নিহত: জেলেনস্কি

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ রাশিয়ার সঙ্গে গত চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের ৫৫ হাজার সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত বুধবার ফ্রান্স টু টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। জেলেনস্কি বলেন, ইউক্রেনে পেশাদার ও বাধ্যতামূলকভাবে নিয়োগ পাওয়া সেনাদের মধ্যে যুদ্ধক্ষেত্রে […]

ইরান ইস্যুতে ট্রাম্পের প্রথম পছন্দ কূটনীতি, তবে সামরিক বিকল্পের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ইরান ইস্যুতে ট্রাম্পের প্রথম পছন্দ কূটনীতি, তবে সামরিক বিকল্পের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ ইরানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম পছন্দ কূটনীতি। তবে আলোচনায় সমঝোতা না হলে তাঁর হাতে সামরিক বিকল্পও রয়েছে বলে সতর্ক করেছে হোয়াইট হাউজ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। গত বৃহস্পতিবার হোয়াইট হাউজ জানিয়েছে, আসন্ন আলোচনায় কোনও সমঝোতা সম্ভব কি না। তা দেখার জন্য অপেক্ষা করবেন প্রেসিডেন্ট ট্রাম্প।  হোয়াইট […]

গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’র পক্ষে সরকারি কর্মকর্তারা প্রচারণা করতে পারবে না: ইসি

গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’র পক্ষে সরকারি কর্মকর্তারা প্রচারণা করতে পারবে না: ইসি

প্রশান্তি ডেক্স ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। একই দিনে অনুষ্ঠিত হবে গণভোট। গণভোটে সরকারি কর্মকর্তারা ‘হ্যাঁ’ বা ‘না’র পক্ষে প্রচারণা করতে পারবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এ সংক্রান্ত চিঠি থেকে এই তথ্য জানা যায়। ইতোমধ্যে এ […]

রাষ্ট্রীয় নির্যাতনের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ পেতে আইনি বাধা এবার কাটলো

রাষ্ট্রীয় নির্যাতনের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ পেতে আইনি বাধা এবার কাটলো

প্রশান্তি ডেক্স ॥ জাতিসংঘের নির্যাতন ও অন্যান্য নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ বা শাস্তিবিরোধী কনভেনশনের ১৪ (১) অনুচ্ছেদে বাংলাদেশের দেওয়া আগের ডিক্লারেশন বা আপত্তি (রিজারভেশন) প্রত্যাহারের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর ফলে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার ব্যক্তি বা গুম হওয়া পরিবারের জন্য আইনগত প্রতিকার এবং পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসন পাওয়ার অধিকার নিশ্চিত হলো। গত বৃহস্পতিবার (২৯ […]

1 2 3 297