জসীমউদ্দিন ইতি, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। হরিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে স্থানীয় মিনি স্টেডিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চন্দন কর। বিশেষ অতিথি হিসেবে […]
জসীমউদ্দিন ইতি, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ভোরের নীরবতা ভেঙ্গে ‘সুস্থতা, সম্প্রীতি ও বন্ধুত্বের জয়গানে’ ে¯্লাগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ঠাকুরগাঁও হাফ ম্যারাথন ২০২৬’। দেশের ২৩তম নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি সম্মান জানিয়ে এবারের পুরো আয়োজনটি তাকে উৎসর্গ করা হয়। গত শুক্রবার (২৮ আগস্ট) ভোর সাড়ে ৫টায় ঠাকুরগাঁও রানার্সের আয়োজনে এবং মেসার্স […]
প্রশান্তি ডেক্স॥ মাত্র কয়েক মিনিট আগেও বন্ধুদের সঙ্গে দৌড়ে বেড়াচ্ছিল সে। কখনও বল কাড়ছিল, কখনও সতীর্থকে পাস দিচ্ছিল। চারদিকে তখন বিকালের মাঠজুড়ে ফুটবলের উচ্ছ্বাস। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। খেলার একপর্যায়ে হঠাৎ বুক চেপে ধরে মাঠেই লুটিয়ে পড়ে ১৭ বছরের রাব্বি। আতঙ্কিত বন্ধুরা তার কাছে ছুটে যায়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকের একটি বাক্যেই […]
প্রশান্তি ডেক্স ॥ রাজধানী থেকে জেলা, উপজেলা, ইউনিয়ন হয়ে গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে অনলাইন জুয়ার বিস্তার। আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানে প্রতিনিয়ত গ্রেফতার হচ্ছে এজেন্টরা, জব্দ হচ্ছে হাজার হাজার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) নম্বর। তবে সাইবার বিশেষজ্ঞদের মতে, শুধু এজেন্ট গ্রেফতার করে এই অপরাধ বন্ধ করা সম্ভব নয়। তাদের ভাষ্য, অনলাইন জুয়ার ওয়েবসাইট ও অ্যাপই পুরো […]
প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শুরুর আগে বাড়তি প্রেরণা নিয়ে মাঠে নামার সুযোগ পাচ্ছে ফ্রান্স। সর্বশেষ র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে ২০১৮ সালের চ্যাম্পিয়নরা। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে পেছনে ফেলে এক নম্বরে উঠে এসেছে দিদিয়ের দেশমের দল। উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপে শেষ আটে ওঠার পথে ফ্রান্স ধারাবাহিক ভালো পারফরম্যান্সের সুবাদে আর্জেন্টিনা ও স্পেনকে টপকে গেছে। […]
প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ ফিফা প্রীতি ম্যাচে এই প্রথমবার ইউরোপের মাঠে ইউরোপের দল সান মারিনোকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। জোড়া গোল করে দলকে জিতিয়েছেন তপু বর্মণ। এরই সঙ্গে কোচ থমাস ডুলিরও অভিষেক হলো জয় দিয়ে। ম্যাচ শেষে তাই উচ্ছ্বাস প্রকাশ করেছেন ৬৫ বছর বয়সী কোচ। সামাজিক যোগাযোগমাধ্যমে ডুলি লিখেছেন, ‘সান মারিনোয় কী এক অবিশ্বাস্য রাত কাটল! […]
প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ বিশ্বকাপ সামনে রেখে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তথা জামানত নীতিতে বিপদে পড়েছিল বেশ কিছু দেশ। বিশেষ করে যারা টুর্নামেন্ট কোয়ালিফাই করেছিল সেসব দেশের দর্শকদের বিশ্বকাপ অনিশ্চিত হয়ে পড়ে। এসব নিয়ে বিতর্ক উঠায় শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী ফুটবল সমর্থকদের ১৫ হাজার ডলারের ভিসা জামানত শর্ত শিথিল করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এক্ষেত্রে বৈধ ম্যাচ […]
প্রশান্তি ডেক্স ॥ স্নায়ুচাপের লড়াই সামলে শেষ পর্যন্ত টাইব্রেকারে শেষ হাসি হেসেছে বাংলাদেশের তরুণরা। শিরোপা ধরে রাখার আনন্দ নিয়ে দেশে ফিরছে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন দল। আর সেই আনন্দ ছড়িয়ে দিতে তাদের জন্য থাকছে ছাদখোলা বাসে বর্ণিল সংবর্ধনা। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে সরাসরি টাইব্রেকারে গড়ানো টানটান উত্তেজনার ম্যাচে বাংলাদেশ ৪-৩ গোলে ভারতকে হারিয়ে শিরোপা ধরে রেখেছে। […]