প্রশান্তি ডেক্স॥ দেশের চলমান অর্থনৈতিক চাপ, উচ্চ মূল্যস্ফীতি, আমদানি ও ভোগব্যয়ে ধীরগতি এবং ব্যবসায়িক কার্যক্রমে স্থবিরতার প্রভাব এবার স্পষ্টভাবে পড়েছে সরকারের রাজস্ব আহরণে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ে ঘাটতি দাঁড়িয়েছে এক লাখ ৪ হাজার ৫৩৩ কোটি টাকার বেশি। এনবিআরের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, জুলাই থেকে এপ্রিল পর্যন্ত সময়ে সরকারের […]
প্রশান্তি ডেক্স ॥ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেন তারেক রহমান। হুঁশিয়ারি উচ্চারণ করেছেন; অভিযোগ পেলে যে যত বড় পদেই থাকুন, কাউকেই ছাড় দেওয়া হবে না। দলীয় এমপি-মন্ত্রীদের বেলায়ও এ পদক্ষেপ আরও জোরালো হবে। তাদেরও জবাবদিহির আওতায় আনা হবে। অপরাধীকে অপরাধী হিসেবেই বিবেচনা করতে চায় সরকার। সর্বশেষ গত […]
প্রশান্তি ডেক্স্ ॥ দেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক পিএলসি ভয়াবহ আর্থিক চাপে পড়েছে। ২০২৬ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে ব্যাংকটি ২৮৮ কোটি টাকা লোকসান গুনেছে। একইসঙ্গে খেলাপি ঋণ, প্রভিশন ঘাটতি ও মূলধন সংকট সব মিলিয়ে ব্যাংকটির আর্থিক ভিত্তি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ব্যাংকটির প্রকাশিত প্রাইস সেনসিটিভ তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে সমন্বিত […]
প্রশান্তি ডেক্স ॥ বাংলাদেশের ব্যাংকিং খাত এখন এক অদ্ভুত দ্বৈত বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে। একদিকে কয়েকটি বেসরকারি ব্যাংক রেকর্ড পরিমাণ মুনাফা করছে, হাজার কোটি টাকার ক্লাবে নাম লেখাচ্ছে, ভালো লভ্যাংশ দিচ্ছে। অপরদিকে, একই সময়ে কিছু ব্যাংক ভয়াবহ লোকসান, বিপুল খেলাপি ঋণ, প্রভিশন ঘাটতি ও মূলধন সংকটে ডুবে যাচ্ছে। শেয়ারবাজারে একের পর এক ব্যাংক ‘জেড’ ক্যাটাগরিতে নেমে […]
প্রশান্তি ডেক্স ॥ টাঙ্গাইলের ভূঞাপুরে নিয়মিত টিকার পরিবর্তে জলাতঙ্কের দুই ডোজ টিকা দেওয়া শিশুটি সুস্থ আছে। গত বৃহস্পতিবার (১৪ মে) বিকালে সুস্থতার কথা জানিয়েছেন শিশুটির বাবা ফারুক আহমেদ। তিনি বলেন, ‘আমার সন্তান এখন সুস্থ আছে। টিকা দেওয়ার পর থেকে কোনও সমস্যা হয়নি। গত ১৪ মে দুপুরে সন্তানের খোঁজখবর নেওয়ার জন্য জেলা সিভিল সার্জন ডা. ফরাজী […]
প্রশান্তি ডেক্স ॥ দেশের ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। গত বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। যেসব বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে সেগুলো হলো বরিশাল বিশ্ববিদ্যালয়, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও […]
প্রশান্তি ডেক্স ॥ বিয়ের কেনাকাটা করতে গিয়ে ওমানের আল মিলিদ্দা আল মোছানা স্টেট অফ আল বাতিনাহ এলাকায় গাড়ির এসির গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের রাংগুনিয়া উপজেলার চার ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয় সময় গত মঙ্গলবার (১২ মে) বিকালে পার্কিংয়ে গাড়িটি চালু থাকা অবস্থায় এ ঘটনা ঘটে বলে স্বজনরা নিশ্চিত করেছেন। নিহত ৪ ভাই হলেন- মো. রাশেদ, […]
জসীমউদ্দিন ইতি, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে অগ্রাধিকারমূলক কার্যক্রম সম্পর্কে ঠাকুরগাঁওয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১৩ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস। প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। এ সময় তিনি সরকারের নির্বাচনি […]
প্রশান্তি ডেক্স ॥ ব্যাংকে জমা রাখা টাকা থেকে ‘আবগারি শুল্ক’ কাটা নিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ আমানতকারীদের মধ্যে অসন্তোষ ছিল। বিশেষ করে উচ্চ মূল্যস্ফীতি, কমে যাওয়া প্রকৃত সুদহার এবং ব্যাংক খাত নিয়ে আস্থার সংকটের সময়ে এই শুল্ককে অনেকেই ‘সঞ্চয়ের ওপর বাড়তি চাপ’ হিসেবে দেখেছেন। এমন বাস্তবতায় আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্কে বড় […]
জসীমউদ্দিন ইতি, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ের কেশুরবাড়ী এলাকার ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে পুনরুজ্জীবিত করার আশ্বাস দিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বড় কন্যা ডক্টর শামারুহ মির্জা। গত মঙ্গলবার (১২ মে) দুপুরে সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের কেশুরবাড়ী তাঁতীপাড়ায় গিয়ে তিনি স্থানীয় তাঁতশিল্পীদের সঙ্গে মতবিনিময় করেন এবং […]