বাল্যবিয়ে করতে এসে ঠাঁই হলো কারাগারে

বাল্যবিয়ে করতে এসে ঠাঁই হলো কারাগারে

প্রশান্তি ডেক্স॥ ব্রাহ্মণবাড়িয়ায় বাল্যবিয়ে করতে এসে কারাগারে ঠাঁই হয়েছে রহমত মিয়া (২২) নামে এক যুবকের। তাকে এক মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে সদর উপজেলার বুধল ইউনিয়নের সুতিয়ারা গ্রামে কনের বাড়িতে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া এ কারাদন্ড দেন। দন্ডপ্রাপ্ত রহমত উপজেলার মজলিশপুর ইউনিয়নের তাহের মিয়ার ছেলে। ভ্রাম্যমাণ […]

চার ধর্ষকের ফাঁসি, রায় শুনে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষক

চার ধর্ষকের ফাঁসি, রায় শুনে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষক

প্রশান্তি ডেক্স॥ মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় স্কুলছাত্রীকে গণধর্ষণের পর হত্যার দায়ে চারজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন টাইব্যুনালের বিচারক আলী হোসেন এ রায় দেন। ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলেন এনামুল, রমজান, হাকিম ও ফাইজুল। রায় ঘোষণার সময় আসামি হাকিম আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা জামিন নিয়ে পলাতক। ফাঁসির রায় […]

তিনি কখনও হৃদরোগ, কখনও মেডিসিন বিশেষজ্ঞ

তিনি কখনও হৃদরোগ, কখনও মেডিসিন বিশেষজ্ঞ

প্রশান্তি ডেক্স॥ কখনও হৃদরোগ বিশেষজ্ঞ আবার কখনও মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে রোগী দেখেন হেলাল উদ্দিন সিদ্দিক। একেক সময় একেক হাসপাতালে রোগী দেখেন তিনি। এমবিবিএস চিকিৎসক পরিচয়ে গত কয়েক মাস ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দি শাহজালাল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ হিসেবে রোগী দেখছিলেন তিনি। তবে রোগীদের চিকিৎসা সেবা দেয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র […]

ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় আলাইমা ইসলাম হীরা নামে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার শিশুটির মৃত্যু হয়। শিশু হীরা জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিঙ্গা গ্রামের বাসিন্দা ও উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. জহিরুল ইসলামের মেয়ে। হীরার পরিবারের সদস্যরা জানিয়েছেন, নিউমোনিয়া রোগে আক্রান্ত হওয়ায় গত রোববার […]

কিশোরীকে ধর্ষণের দায়ে রিকশাচালকের যাবজ্জীবন

কিশোরীকে ধর্ষণের দায়ে রিকশাচালকের যাবজ্জীবন

প্রশান্তি ডেক্স॥ শরীয়তপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে আল আমিন খাঁ (৩৫) নামে এক রিকশাচালকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। এছাড়া অপর আসামি মানিক সরদারের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে শরীয়তপুর নারী ও শিশু […]

কমিশন কেলেঙ্কারিতে ফেঁসে যাচ্ছেন জাবি উপাচার্য

কমিশন কেলেঙ্কারিতে ফেঁসে যাচ্ছেন জাবি উপাচার্য

প্রশান্তি ডেক্স॥ ফেঁসে যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। উপাচার্যের বিরুদ্ধে কমিশন বাণিজ্যের অভিযোগ খতিয়ে দেখছে শিক্ষা মন্ত্রণালয়। ঘটনার সত্যতা মিললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে জানা গেছে। কমিশন বাণিজ্যের অভিযোগে ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে পদ ছাড়তে হয়েছে। একই অভিযোগ উঠেছে জাবি উপাচার্যের বিরুদ্ধে। সম্প্রতি এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের […]

ঠিকাদার ও সিভিল সার্জন’র জামিন না মঞ্জুর

ঠিকাদার ও সিভিল সার্জন’র জামিন না মঞ্জুর

প্রশান্তি প্রতিনিধি॥ সাতক্ষীরা সদর হাসপাতালের যন্ত্রপাতি কেনার নামে ১৬ কোটি ৬১ লাখ ৩১ হাজার ৮২৭ টাকা লোপাটের ঘটনায় দুদকের মামলায় ঠিকাদার ও সহযোগীদের জামিন নামঞ্জুর করেছেন আদালত। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিকাল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জাহের উদ্দিন সরকারসহ খুলনা কারাগারে বন্দি চারজনের জামিন নামঞ্জুর করা হয়। গত সোমবার জামিন শুনানি শেষে আসামিদের জামিন […]

শর্ত ভেঙ্গে ‘অযোগ্য’ প্রতিষ্ঠানকে কাজ দিচ্ছে গণপূর্ত

শর্ত ভেঙ্গে ‘অযোগ্য’ প্রতিষ্ঠানকে কাজ দিচ্ছে গণপূর্ত

প্রশান্তি ডেক্স॥ দরপত্রের শর্ত ভেঙ্গে একটি অযোগ্য প্রতিষ্ঠানকে সরকারি দুটি ভবনে ৬৮টি লিফট স্থাপনের কাজ দেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া যায় যার একটি মতিঝিলের এজিবি কলোনি। দরপত্রের শর্ত ভেঙ্গে সরকারি ভবনে ৬৮টি লিফট স্থাপনের কাজ রওশন এলিভেটরসকে দিতে যাচ্ছে গণপূর্ত অধিদফতর। চারটি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নিলেও গুরুত্বপূর্ণ কয়েকটি শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়া প্রতিষ্ঠানকেই ‘যোগ্য’ […]

পুলিশের এএসআইসহ দু’জনের ২ বছরের কারাদন্ড

পুলিশের এএসআইসহ দু’জনের ২ বছরের কারাদন্ড

প্রশান্তি ডেক্স॥ ডলার ছিনতাইয়ের ঘটনায় রাজধানীর উত্তরা পূর্ব থানার এএসআই আলমগীর হোসেন (সাময়িক বরখাস্ত) ও মাসুম বিল্লাহ নামে একজনকে দুই বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার আদালত-৩ এর বিচারক দেবদাস চন্দ্র অধিকারী এ রায় ঘোষণা করেন। কারাদন্ডের পাশপাশি ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ডের আদেশও দেয়া হয়েছে। দন্ড্রপাপ্ত আসামিরা হলেন- […]

‘২০ লাখ টাকা ঘুষ না দেয়ায় চার্জশিট বদলে দিলেন পিবিআই কর্মকর্তা’

‘২০ লাখ টাকা ঘুষ না দেয়ায় চার্জশিট বদলে দিলেন পিবিআই কর্মকর্তা’

প্রশান্তি ডেক্স॥ ২০ লাখ টাকা ঘুষ না দেয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক হারুন অর রশিদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগপত্র (চার্জশিট) দেয়ার অভিযোগ উঠেছে। মৃত ও প্রবাসে থাকা ব্যক্তিদের সাক্ষী বানিয়ে এক হত্যা মামলার অভিযোগপত্র দিয়েছেন পিবিআই পরিদর্শক হারুন, এমন অভিযোগ করেছেন নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনু মিয়া। রোববার দুপুর সাড়ে […]