জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ বাংলাদেশকে সোনালী আঁশের দেশ বলা হলেও বর্তমানে ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে পাট চাষ। এই জেলায় আগে ব্যাপকভাবে পাট চাষ হতো। কিন্তু কোটি টাকা প্রণোদনা দেওয়ার পরেও এখন জেলায় পাটের আবাদ অনেকটা হারিয়ে যেতে বসেছে। প্রকৃত চাষিরা প্রণোদনা না পাওয়া, পাটের ফলন কম ও জাগ দেওয়ার ব্যবস্থার অভাব এবং দামের কারণে গত […]
প্রশান্তি ডেক্স ॥ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দায়িত্ব নেওয়ার এক মাসে আমরা বিপ্লবের প্রকৃত লক্ষ্য অর্জনের জন্য গুরুত্বপূর্ণ সংস্কারের কাজ শুরু করেছি। আমাদের প্রথম কাজ জুলাই ও আগস্টের হত্যাকান্ডের বিচার ও জবাবদিহি নিশ্চিত করা। তিনি বলেন, আমরা এগিয়ে যাচ্ছি। এখন আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে দুঃশাসন ও স্বৈরাচার দ্বারা সৃষ্ট ক্ষত পূরণ করা। […]
প্রশান্তি ডেক্স ॥ ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির এক মাস পূর্তি উপলক্ষে ‘শহীদি মার্চ’ কর্মসূচির আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ছাত্রদের ডাকে এই মার্চে অংশ নিতে রাজপথে নেমে এসেছে হাজারও মানুষ। মার্চে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ছবি: নাসিরুল ইসলাম মার্চটি বিকাল পৌনে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু […]
প্রশান্তি ডেক্স ॥ আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তরবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করছেন সচিবরা। গত বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠক ড. মুহাম্মদ ইউনূস সচিবদের বেশ কিছু নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টার নির্দেশনাগুলো […]
প্রশান্তি ডেক্স ॥ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) জনগণের মিডিয়া হিসেবে কাজ করতে হবে। সরকার নয়, জনগণবান্ধব হতে হবে বিটিভিকে। গত বুধবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ টেলিভিশন পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ‘বিটিভিকে গণমাধ্যমের প্রকৃত নীতিমালা মেনে চলতে হবে। সংস্কারের জন্য আইন ও নীতিমালা পর্যালোচনা প্রয়োজন।’ ছাত্র-জনতার অভ্যুত্থানে […]
প্রশান্তি ডেক্স ॥ গত দুই সপ্তাহ ধরে ওষুধ কোম্পানিগুলোতে যেভাবে অসন্তোষ চলছে, এভাবে চলতে থাকলে কোম্পানিগুলো বন্ধ হওয়ার উপক্রম হবে। ওষুধ শিল্প প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার সুদূরপ্রসারী চক্রান্তের অংশ এ ধরনের শ্রমিক অসন্তোষ। এভাবে চলতে থাকলে দেশে ওষুধের সংকট দেখা দিতে পারে বলে মন্তব্য করেছেন ওষুধ শিল্প মালিক সমিতির সভাপতি ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল […]
প্রশান্তি ডেক্স ॥ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা শিল্পকে একটি নতুন স্তরে নিয়ে যেতে চাই। গত মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে একটি ব্যবসায়ী প্রতিনিধি দল। ইন্টারন্যাশনাল চেম্বার অব […]
জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ের হরিপুরে ১২ কিমি নোনার খাল খনন করায় কৃষকের চাষাবাদে কৃষিতে নতুন করে সংযুক্ত হলো ১১শ হেক্টর কৃষিজমি। হরিপুর উপজেলার যাদুরানী ব্রিজ থেকে দনগাঁও ব্রিজ পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার নোনার খালের খননের কাজ গত জুন মাসে শেষ হয়েছে। এতে ২ কোটি ৯০ লাখ টাকা ব্যয় হয়েছে বলে বরেন্দ্র অফিস সূত্রে […]
প্রশান্তি ডেক্স ॥ এক দশক পর গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম (সুইডেন আসলাম)। গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টায় তিনি ওই কারাগার থেকে বের হয়ে যান। গত বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার লুৎফর রহমান। শেখ আসলাম ঢাকার নবাবগঞ্জ […]
প্রশান্তি ডেক্স ॥ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জাতীয় সংগীত পরিবর্তনের প্রস্তাব হঠকারী, আত্মঘাতী ও ঔদ্ধত্যমূলক। তিনি বলেন, ‘জাতীয় সংগীত পরিবর্তনের কথাবার্তা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের গৌরব ও অর্জনকে প্রশ্নবিদ্ধ করবে। পরিস্থিতির সুযোগে বেসামাল ও লাগামহীন আচরণ পরাজিত ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের রাস্তাই কেবল প্রশস্ত করবে।’ গত বুধবার (৪ সেপ্টেম্বর) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে […]