প্রশান্তি ডেক্স॥ গত ২৫/০৬/২৬ইং তারিখ ভুমিদস্যু মনির হোসেন নামে এক সন্ত্রাসী একটি টিনসেট বাড়ী দখল করেন। তিনি পেশায় রাজমিস্ত্রির সহকারীর কাজ করেন। তিনি সন্ত্রাসী কর্মকান্ডের সহিত জড়িত। তিনি বাড়িয় ভাড়াটিয়া ও কেয়ারটেকারকে জোড়পূর্বক ভয়ভীতি দেখিয়ে বেড় করেন। একজন কেয়ারটেকার এখনও জীবন-মৃত্যুর ভয় উপেক্ষা করে ঐ মনিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ঐ বাড়িতে অবস্থান করছেন। কিন্তু […]
প্রশান্তি ডেক্স॥ উজানে ভারী বৃষ্টিপাতের কারণে চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে দেশের ব্রহ্মপুত্র ও মেঘনা নদী অববাহিকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সারদার উদয় রায়হান বলেন, জলবায়ুগত কারণে বাংলাদেশে জুলাই ও আগস্ট মাসে সব […]
প্রশান্তি ডেক্স॥ মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সামরিক জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাত এবং সীমান্তের ওপারে বিমান হামলার ঘটনার পর কক্সবাজারের টেকনাফ সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সম্ভাব্য রোহিঙ্গা অনুপ্রবেশ ও সীমান্তপথে চোরাচালান ঠেকাতে স্থল ও নৌ টহল বাড়ানোর পাশাপাশি ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। গত বৃহস্পতিবার (২ জুলাই) […]
প্রশান্তি ডেক্স॥ রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে গত প্রায় দুই মাস ধরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরা ব্যবহার করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ৭ মে চালু হওয়া এই প্রযুক্তির মাধ্যমে এখন পর্যন্ত প্রায় দেড় হাজার মামলা করা হয়েছে। পাশাপাশি আইন লঙ্ঘনের অন্তত ২০ হাজার ফুটেজ সংগ্রহ করা হয়েছে, যা যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে মামলা দেওয়া হবে। ডিএমপির […]
প্রশান্তি ডেক্স॥ দেশের বাজারে প্রথমবারের মতো শিশুদের খেলনার নিরাপত্তা ও মান নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে শিশুদের খেলনা উৎপাদন, আমদানি ও বাজারজাতের ক্ষেত্রে নির্ধারিত বাংলাদেশ মান (বিডিএস) অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে। তবে এর বাস্তবায়ন কীভাবে হবে, কীভাবে মান নিয়ন্ত্রণ ও নজরদারি চলবে সেটিই এখন বড় প্রশ্ন। গত ২৩ জুন শিল্প মন্ত্রণালয় শিশুদের […]
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় ভুয়া প্রবেশপত্র ব্যবহার করে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে এক শিক্ষার্থী ও তার সহযোগী আটক হয়েছেন। গত বৃহস্পতিবার (২ জুলাই) সকালে কসবা তফাজ্জল আলী ডিগ্রি কলেজ কেন্দ্রের এইচএসসি-২০২৬ পরীক্ষায় প্রবেশপত্র যাচাইয়ের সময় জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। আটকরা হলেন কসবা মহিলা কলেজের অকৃতকার্য শিক্ষার্থী তাসফিয়া রহমান (১৮) ও তার ফুফাতো ভাই ইনজামুল […]
প্রশান্তি ডেক্স॥ চলতি বছরের জুন মাসে সারা দেশে রাজনৈতিক সহিংসতায় দলীয় কোন্দল ও অন্তর্কোন্দলে ৯ জন নিহত এবং বিভিন্ন দলের নেতাকর্মী ও সাধারণ মানুষসহ ৩৪৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। গত বৃহস্পতিবার (২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জুন মাসে […]
জসীমউদ্দিন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি॥ ঠাকুরগাঁওয়ে কলেজে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে সঙ্গীতা রাণী সেন (২০) নামে এক কলেজছাত্রী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত রবিবার (২৮ জুন) সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি। নিখোঁজ সঙ্গীতা রাণী সেন ঠাকুরগাঁও সরকারি গিন্নিদেবী আগারওয়াল মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের […]
প্রশান্তি ডেক্স॥ আন্তর্জাতিক বাজারদরের তুলনায় বেশি দামে যুক্তরাষ্ট্র থেকে আরও ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে সিঙ্গাপুর থেকে ৫০ হাজার মেট্রিক টন গম কেনা হবে। গত বুধবার (১ জুলাই) অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সর্বশেষ বৈঠকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। গম আমদানিতে সরকারের মোট […]
প্রশান্তি ডেক্স॥ টানা ছয় মাস ৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স আসার ধারায় ভাটা পড়েছে। সদ্য বিদায়ী জুন মাসে দেশে প্রবাসী আয় এসেছে ২৮০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার (প্রায় ২ দশমিক ৮১ বিলিয়ন ডলার), যা মে মাসের তুলনায় ৬১ কোটি ৯০ লাখ ডলার কম। একই সঙ্গে এটি গত বছরের জুন মাসের তুলনায়ও ২ কোটি […]