ইউপি গ্রামপুলিশদের জন্য ৬ কোটি টাকার বিশেষ অনুদান

ইউপি গ্রামপুলিশদের জন্য ৬ কোটি টাকার বিশেষ অনুদান

বা আ ॥ বাংলাদেশের ৪,৫৬৯ টি ইউনিয়ন পরিষদে নিয়োজিত প্রায় ৪৬ হাজার গ্রামপুলিশ (দফাদার ও মহল্লাদার)-কে ১,৩০০ (এক হাজার তিনশ) টাকা করে সর্বমোট ৬ কোটি টাকা বিশেষ অনুদান দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। আজ স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত জিও জারি করা হয়। ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বাজেট বরাদ্দ হতে প্রত্যেক জেলার জন্য মঞ্জুরীকৃত অর্থ উঠানোর অথরিটিপত্র […]

যুক্তরাষ্ট্রে পোশাক শিল্পের শুল্কমুক্ত বাজার চান পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রে পোশাক শিল্পের শুল্কমুক্ত বাজার চান পররাষ্ট্রমন্ত্রী

প্রশান্তি ডেক্স ॥ করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্রের বাজারে আগামী দু’বছর বাংলাদেশের পোশাক শিল্পকে শুল্কমুক্ত প্রবেশাধিকার প্রদানের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গত বুধবার (১৩ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহকারী ম্যাথিউ […]

ঈদ সামনে রেখে দোকানপাট চালু রাখার ইঙ্গিত প্রধানমন্ত্রীর

ঈদ সামনে রেখে দোকানপাট চালু রাখার ইঙ্গিত প্রধানমন্ত্রীর

প্রশান্তি ডেক্স ॥ কেনাকাটার সুবিধার্থে ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট চালু রাখার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত সোমবার (৪ মে) গণভবন থেকে রংপুর বিভাগের জেলা সমূহের সঙ্গে ভিডিও কনফারেন্সে সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘করোনাভাইরাসের কারণে ব্যবসা-বাণিজ্য সবকিছু যেহেতু একটু থমকে গিয়েছিল। এরইমধ্যে আমরা ছুটি ঘোষণা দিয়েছি ৫ মে পর্যন্ত […]

জরুরি সহায়তা হিসেবে মাসে ২ হাজার টাকা করে পাবেন যারা

জরুরি সহায়তা হিসেবে মাসে ২ হাজার টাকা করে পাবেন যারা

প্রশান্তি ডেক্স ॥ করোনা সংকট মোকাবেলায় বাংলাদেশকে ৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বর্তমান বাজার দরে টাকার অঙ্কে এর পরিমাণ ৪ হাজার ২৫০ কোটি টাকা। করোনা সংকট মোকাবিলায় এডিবির কাছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সহযোগিতার অনুরোধের পরিপ্রেক্ষিতেই এ অর্থ অনুমোদন করেছে সংস্থাটি। গত বৃহস্পতিবার (০৭ মে) দুপুরে ফিলিপাইনের ম্যানিলায় সংস্থাটির সদর দপ্তর […]

কৃষকের ধান কেটে দেওয়ায় ছাত্রলীগকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

কৃষকের ধান কেটে দেওয়ায় ছাত্রলীগকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

প্রশান্তি ডেক্স ॥ করোনা দুর্যোগের এই সময় ঝুঁকি নিয়ে কৃষকদের ধান কেটে দেওয়ার কাজে সম্পৃক্ত হওয়ার জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে রংপুর বিভাগের আট জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে সূচনা বক্তব্যে তিনি ছাত্রলীগকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘ধান কাটা সমস্যা ছিল প্রতিটি জেলায়। আমাদের নেতাকর্মীরা বিশেষ করে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা […]

সাবধান ফেসবুকে যেসব পোস্ট দিলে নেয়া হবে আইনি ব্যবস্থা

সাবধান ফেসবুকে যেসব পোস্ট দিলে নেয়া হবে আইনি ব্যবস্থা

প্রশান্তি ডেক্স ॥ ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে বিরূপ মন্তব্য সংবলিত কোনো পোস্ট দেয়া ও লাইক-শেয়ার করা থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরত থাকতে বলা হয়েছে। কেউ তা না মানলে আইনানুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রে […]

‘সরকার কোথাও নেই, এক জায়গায় আছে শুধু টেলিভিশনে’

‘সরকার কোথাও নেই, এক জায়গায় আছে শুধু টেলিভিশনে’

প্রশান্তি ডেক্স ॥ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় সরকার কোথাও নেই। শুধু আছে টেলিভিশনে।’ গত মঙ্গলবার (৫ মে) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘আমি তো এখন দেখছি সরকার রাস্তায় নেই। অর্থাৎ গোড়ায়-আগায়, মনে-গোপনে, কার্যালয়েরকোথাও নেই। সরকার এক জায়গায় আছে […]

রাজনৈতিক দলগুলোকে উদারতার দৃষ্টান্ত স্থাপন করতে বললেন রওশন এরশাদ

রাজনৈতিক দলগুলোকে উদারতার দৃষ্টান্ত স্থাপন করতে বললেন রওশন এরশাদ

প্রশান্তি ডেক্স ॥ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বলেছেন, ‘সবার অভিন্ন শত্রু করোনা আর এই শত্রুকে পরাজিত করতে রাজনৈতিক দলগুলোকে উদারতার ও নৈতিকতার অনন্য দৃষ্টান্ত স্হাপন করতে হবে।’আজ এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। করোনাভাইরাস মোকাবিলায় সরকারের সর্বাত্মক ও সম্মিলিত উদ্যোগে রাজনৈতিক দলগুলোকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখা উচিত বলেও মনে করেন রওশন এরশাদ। বিবৃতিতে বিরোধীদলীয় নেতা […]

হাজার পরিবারকে খাদ্য সহায়তার আওতায় আনা হয়েছে…হাছান মাহমুদ

হাজার পরিবারকে খাদ্য সহায়তার আওতায় আনা হয়েছে…হাছান মাহমুদ

প্রশান্তি ডেক্স ॥ তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, রাঙ্গুনিয়া উপজেলার পঞ্চাশ হাজার পরিবারকে সরকারি-বেসরকারি খাদ্য সহায়তা ও সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় আনা হয়েছে। তিনি বলেন, “সরকারি সহায়তার পাশাপাশি রাঙ্গুনিয়াতে আমার বাবা-মার নামে প্রতিষ্ঠিত আমাদের পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে লকডাউন শুরুি হওয়ার পর থেকে আমরা ত্রাণ কার্যক্রম শুরু করেছি। […]

প্রণোদনা দ্রুত স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করার দাবি…গবেষণা

প্রণোদনা দ্রুত স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করার দাবি…গবেষণা

প্রশান্তি ডেক্স ॥ ঢাকা চলমান কোভিড-১৯ মহামারী বাংলাদেশের তৈরি পোশাকখাতে বিপর্যয় ঠেকাতে সরকার ঘোষিত আর্থিক প্রণোদনা প্যাকেজকে দ্রুত, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করার দাবি ট্রেড ইউনিয়নের। ব্র্যাক ইন্সটিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)’র ‘র্যাপিড রিসার্চ রেসপন্স টু কভিড-১৯’ এর অংশ হিসাবে করা গবেষণায় উঠে এসেছে এই ফলাফল। গত বৃহস্পতিবার (৭ মে) বিআইজিডি আয়োজিত ওয়েবিনারে গবেষণার ফলাফল […]