বা আ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার সর্বদাই পুলিশবাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে আন্তরিকভাবে কাজ করেছে। আমরা মনে করি, দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন, প্রগতি, জননিরাপত্তা তথা সার্বিক কল্যাণ সাধনে যুগোপযোগী পুলিশবাহিনীর বিকল্প নেই। বর্তমান সরকার বাংলাদেশ পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে নতুন নতুন প্রযুক্তি সংযোজন, আধুনিক প্রশিক্ষণ, জনবল বৃদ্ধিসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করেছে, যার […]
প্রশান্তি ডেক্স॥ সংসদীয় গণতন্ত্রের সরকারে নিশ্চয়ই প্রধানমন্ত্রী সবচেয়ে ক্ষমতাবান। তারপরেই ক্ষমতাবান হন মন্ত্রী বা উপদেষ্টারা। কিন্তু বর্তমান সংসদে এমন কয়েকজন এমপি আছেন, যারা মন্ত্রীদের চেয়েও বেশি ক্ষমতাবান। মন্ত্রীদের চেয়েও বেশি তাঁরা সম্মানিত হন। এদেরকে বলা হয় ক্ষমতাবান এমপি। এদের সরকারে কোন পদ-পদবি নেই। তারা নিজেরাই একটা করে ব্রান্ড, একেকটা প্রতিষ্ঠান। যে কারণে অনেকেই মনে করেন […]
প্রশান্তি ডেক্স॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ঘুমন্ত থাকলেও ভেতরে ভেতরে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কোনো ধরনের বক্তব্য না দিয়ে আপাতত চুপচাপ রয়েছেন দলটির নেতারা। তবে আড়ালে থেকেই দলটি নতুন করে সাংগঠনিক শক্তি বাড়াচ্ছে বলে জানা গেছে। এদিকে ২০ দলীয় জোটের প্রধান বিএনপি সম্প্রতি কয়েকটি জোটের বৈঠকে জামায়াতকে আহ্বান করলেও উপস্থিত হয়নি দলটির […]
আনোয়ার হোসেন॥ সন্ত্রাস-জঙ্গি দমনে পুলিশের ভূমিকার প্রশংসা করে এখন মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাহিনীটির কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশ সপ্তাহ-২০১৯ উপলক্ষে গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠানে এই নির্দেশ দেন তিনি। শেখ হাসিনা বলেন, “মাদক ও দুর্নীতির বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিতে হবে। আপনাদের বেতন-ভাতা বাড়িয়েছি। যা যা […]
বা আ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাত সরকারের আমন্ত্রণে আগামী ১৭ ফেব্রুয়ারি দেশটি সফর করবেন। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর সফরের সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সফরকালে প্রধানমন্ত্রী আমিরাতের রাজধানী আবুধাবিতে ১৭ ফেব্রুয়ারি হতে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের একমাত্র সামরিক প্রদর্শনী কনফারেন্স ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশনে (আইডিইএক্স) অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধান ও সিনিয়র নেতাদের […]
বা আ॥ নতুন মেয়াদে দায়িত্ব নেওয়ার পর মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১০ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য ধরে পরিকল্পনা করছে আওয়ামী লীগ সরকার। আগামী পাঁচ বছরের মধ্যে এ লক্ষ্য অর্জন করে দুই অঙ্কের প্রবৃদ্ধি ২০৩০ সাল পর্যন্ত অব্যাহত রাখার লক্ষ্য স্থির করা হয়েছে। টেকসই উন্নয়নের এ লক্ষ্য অর্জনে ব্যবসা-বিনিয়োগ সম্প্রসারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি উচ্চ […]
প্রশান্তি ডেক্স॥ অনলাইনে নিজেই নিজের পাসপোর্ট সম্পর্কিত কাজ করুন কোনো দালাল ছাড়া। আসুন জেনে নেই পাসপোর্ট করার অনুসরণীয় ধাপসমূহ। প্রথম ধাপ: টাকা জমা: অনলাইনে পাসপোর্ট করতে হলে প্রথমে টাকা জমা দিতে হবে। কেননা অনলাইনে ফর্ম পূরণ করার সময় টাকা জমা দেওয়ার তারিখ এবং জমাদানের রিসিটের নম্বর উল্লেখ করার প্রয়োজন হয়। তাই ফর্ম পূরণের আগে টাকা […]
প্রশান্তি ডেক্স॥ চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তাদের স্ত্রীরা আতঙ্কের মধ্যে দিয়ে দিনাতিপাত করছে। সাম্প্রতিক সময়ে দুদক কর্মকর্তাদের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুদক মূলত চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তাদের দুর্নীতির লাগাম টেনে ধরার জন্য ব্যাপক অনুসন্ধানে নেমেছেন। দুদক চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তাদের স্ত্রী-সন্তান ও আত্মীয়-স্বজনদের সম্পত্তিরও হিসাব গ্রহণ করছে। কোনো প্রকার আয় না করেও এই সব কাস্টমস কর্মকর্তাদের […]
প্রশান্তি ডেক্স॥ এবার কারাবন্দিদের খাবারের তালিকায় পরিবর্তন আসছে ! প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে অবশেষে কারাবন্দিদের খাবারের তালিকা পরিবর্তন হতে যাচ্ছে। এর ফলে প্রায় ২৭২ বছরের পুরাতন নিয়ম ভেঙে কারাবন্দিদের উন্নত মানের খাবার নিশ্চিত হতে যাচ্ছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে পাঠানো এ সংক্রান্ত একটি চিঠি অনুমোদনের জন্য অর্থমন্ত্রণালয়ে রয়েছে। অর্থমন্ত্রণালয়ের অনুমোদন পেলেই বিষয়টি চূড়ান্ত হবে […]