কসবায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত বৃহস্পতিবার ( ২৬ মার্চ) যথাযোগ্য মর্যাদায় কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

দিবসটি পালনে কর্মসূচির মধ্যে রয়েছে, সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার  তোপধবনীর  মাধ্যমে দিবসের সূচনা, সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন , সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম মহোদয়ের নেতৃত্বে  উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৮ টায় কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, ডিসপ্লে দর্শন ও অভিবাদন গ্রহণ, প্রীতি ক্রীড়া প্রতিযোগিতা, সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা, সুবিধামতো সময়ে মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয় বিশেষ প্রার্থনা এবং হাসপাতাল, এতিমখানা ও অনাথ আশ্রমে উন্নত মানের খাবার পরিবেশন।

অনুষ্ঠানাদিতে উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.