কসবায় ১৮কেজি গাঁজাসহ বিজিবি সদস্য গ্রেপ্তার

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত বুধবার (১৪ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কসবা উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের তিনলাখপীর এলাকায় অফিসার ইনচার্জ কসবা থানা জনাব নাজনীন সুলতানার নির্দেশনা মোতাবেক এস আই মোহাম্মদ ফারুক হোসেনের নেতৃত্বে কসবা থানার একটি টিম অভিযান চালিয়ে আবদুল্লাহ আল ফয়সাল (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

এ সময় তার বহন করা একটি লাগেজ তল্লাশি করে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার কাউতলা এলাকার বাসিন্দা। আটক ফয়সাল নিজেকে ৬ বছর চাকরি করা এক চাকরিচ্যুত বিজিবি সদস্য বলে দাবি করেন। তবে তিনি কোনো প্রমাণপত্র দেখাতে পারেননি। তার দাবি, অন্য এক ব্যক্তি তাকে লাগেজটি পৌঁছে দিতে দিয়েছিলেন এবং এর ভেতরে কি ছিল তা তিনি জানতেন না।

স্থানীয় বিজিবি সূত্রে জানা গেছে, আবদুল্লাহ আল ফয়সাল বিজিবিতে কর্মরত ছিলেন। ২০২৪ সালে দুই মাসের ছুটিতে বাড়িতে আসার পর তিনি আর কর্মস্থলে যোগদান করেননি।

Leave a Reply

Your email address will not be published.