লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার পন্ডিত শ্রী খোকন আচার্য্য আর নেই

কসবা (ব্রাহ্মণবাড়িয়াা) প্রতিনিধি ॥ দৈনিক আমার সংবাদ, ডেইলি পোস্ট ও সাপ্তাহিক প্রশান্তির কসবা উপজেলা প্রতিনিধি ভজন শংকর আচার্যের  বিয়াই মহাশয় (উনার মেয়ের শশুর) লক্ষীপুর জেলার রায়পুর উপজেলা মাস্টার পাড়া পন্ডিত  শ্রী খোকন আচার্য্য (৬২) গত শনিবার (১১ এপ্রিল) সকাল ৭ ঘটিকার  সময় নোয়াখালী মাইজদী প্রাইম  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুনাগ্রহী রেখে দেখেছেন।

এদিকে শ্রী খোকন আচার্যের মৃত্যুতে, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ ফিরোজ, কসবা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সোলমান খান, প্রেসক্লাবের সভাপতি আব্দুল হান্নান, কসবা প্রেসক্লাব, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুহুল আমিন টিটু, সাবেক সহ সভাপতি নেপাল চন্দ্র সাহা, বিজয় টিভির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন উজ্জ্বল, কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপক শ্রী মানিক চন্দ্র রায় ও ফাইভ স্টার ক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.