প্রশান্তি ডেক্স ॥ দেশে হামের প্রকোপ কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না; প্রতিদিনই হাজারখানেক শিশু দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে। এতে হাসপাতালে চাপ বাড়ছে। সর্বশেষ গত বুধবার (২২ এপ্রিল) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামে একজন এবং লক্ষণ নিয়ে চার জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মৃত্যু দাঁড়িয়েছে ৩৯ জনে। এখন পর্যন্ত এ রোগের লক্ষণ নিয়ে মারা গেছে ১৯৪ জন।
এই পরিস্থিতিতে শয্যা সংকট দেখিয়ে কোনও রোগী ফেরত না দিয়ে প্রয়োজনে অতিরিক্ত শয্যার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তবে জটিল রোগীদের ক্ষেত্রে নির্ধারিত রেফারাল চেইন মেনে অন্য হাসপাতালে পাঠানোর কথা বলা হয়েছে।
দেশের সকল হাসপাতালের একই দশা। এই অবস্থা থেকে উত্তরণের পথ বের করা জরুরী হয়ে পড়েছে। পাশাপাশি এই পরিস্থিতির জন্য দায়ীদেরকে সুষ্ঠু ও তদন্তসাপেক্ষে প্রাতিষ্ঠানিক বিচার ব্যবস্বার আওতায় আনা জরুরী। আগামীর ভবিষ্যতগুলো এইভাবে বিদায় নিবে তা মেনে নেওয়া যায়না। তাই সরকার আরো তড়িৎ পদক্ষেপ নিয়ে এগুবে এবং দেশবাসিকে এই হামের বিরুদ্ধে অভয়বানি শুনাবে এমনকি কার্যকরী করেও দেখাবে এটাই সাধারন মানুষের কামনা এবং চাওয়া পওয়া।