কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় কসবা উপজেলা হাবিবুল ইসলাম মেমোরিয়াল হাই স্কুল কর্তৃক আয়োজিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের মিলাদ দোয়া মাহফিল ও বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জিন্নাত তারা রুনা শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদানকারী জনাব আব্দুল মুনিম পারভেজ সহকারী পুলিশ সুপার (এ এস পি) বাংলাদেশ পুলিশ, ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। অন্যদিকে, বি,ই,ডি এফ কর্তৃক আয়োজিত কসবা উপজেলা বৃত্তি প্রতিযোগিতা তিন জন সেরা মেধাবী শিক্ষার্থীকে উক্ত প্রতিষ্ঠান থেকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী তৃতীয় শ্রেণীর ছাত্র নাজিস হাসানকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোঃ সামিউল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার, বিশেষ অতিথি ছিলেন জনাব শফিকুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুল ইসলাম মেমোরিয়াল হাই স্কুল, জনাব মোঃ তসলিম মিয়া অধ্যক্ষ মহিলা ডিগ্রী কলেজ, জনাব মোঃ সাইদুল্লা আহ্বায়ক কসবা উপজেলা যুবদল, জনাব আশরাফ আলী সাবেক সভাপতি কসবা পৌর বিএনপি, এস এম কামরুজামান শিবলী সাবেক সোনালী ব্যাংক ম্যানেজার ও জনাব মোঃ আনিস বিশিষ্ট সমাজ সেবক শিক্ষা অনুরাগী কসবা উপজেলা বিএনপি।
সভাপতিত্ব করেন, জনাব কাজী মোঃ কাউসার প্রধান শিক্ষক অত্র বিদ্যালয়, স্বাগত বক্তব্য রাখেন জনাব তানজিমা আক্তার সহকারী প্রধান শিক্ষক।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বি,ই,ডি- এফ নির্বাহী পরিচালক হেলাল উদ্দিন এর।