কসবায় ৮কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥  গত শনিবার (৯ এপ্রিল) বিকেলে কসবা থানার এসআই মোঃ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কসবা পৌর এলাকার উত্তর খারপাড়ার পাকা রাস্তার উপর হতে ৮ কেজি গাঁজাসহ আমজাদ হোসেন (২০) কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতার হওয়া আমজাদ হোসেন উপজেলার কায়েমপুর ইউনিয়নের গঙ্গানগর গ্রামের ফয়েজ উল্লাহর পুত্র।

এ ঘটনায় কসবা থানা মাদক আইনে মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.