কসবা খাড়েরা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড 

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ কসবার খাড়েরা ইউনিয়নের মনকাশাইর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীগণ জানান, প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আকস্মিক এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে নেমে এসেছে হতাশা।

গত  শুক্রবার (২২ মে) বিকালের দিকে বাজারে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। অগ্নিদগ্ধ সেবা মেডিসিন হল, পপুলার ফার্মেসি, আনু স্টোর এবং একটি চা স্টল পুড়ে ছাই হয়ে গেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তা আশপাশে ছড়িয়ে পড়ে এবং বাজারজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী দ্রুত আগুন নিয়ন্ত্রণের জন্য এগিয়ে আসেন। একই সঙ্গে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে খবর পেয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এবং ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বিকেলে আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে ছুটে গিয়ে স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published.