ভজন শংকর আচার্য্য, কসবা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥ পরিকল্পিত ও পরিচ্ছন্ন বসবাস যোগ্য ব্রাহ্মণপাড়া মাধবপুর ইউনিয়ন গঠনে কাজ করতে চান ব্রাহ্মণপাড়া মাধবপুর ইউনিয়নের রানীগাছ গ্রামের সাংবাদিক মাহবুবুর রহমান ভুইয়া তিনি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী রানীগাছ গ্রামের ভুইয়া বাড়ী জনাব মো মজিবুর রহমান ভুঁইয়া (বাংলাদেশ রেলওয়ে আবসর কমকর্তা) এর বড় ছেলে৷ শৈশব থেকেই সমাজের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে কাজ করে যাচ্ছেন। সাংবাদিক মাহবুবুর রহমান ভুইয়া কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রী কলেজ ও ব্রাহ্মণপাড়া উপজেলা বাংলাদেশ ইসলামী ছাএশিবির সাবেক সভাপতি । ব্রাহ্মণপাড়া উপজেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাবেক সেক্রেটার বতমান বাংলাদেশ জামায়াত ইসলামি কুমিল্লা মহানগরীর ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের সেক্রেটারি । সমাজ সেবক অনেক সংগঠনের সাথে জড়িত ।

বর্তমানে তিনি একজন তরুণ উদ্যোক্তা ও সফল ব্যবসায়ী৷ উচ্চ শিক্ষিত, সমাজ সেবক সাংবাদিক মাহবুবুর রহমান ভুইয়া বলেন, ১৯৬০ সালে ব্রাহ্মণপাড়া মাধবপুর ইউনিয়ন পরিষদ গঠিত হয়েছে৷ মাধবপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যানবৃন্দ সুনামের সাথে তাদের দায়িত্ব পালন করেছেন৷ কিন্তু কোন চেয়ারম্যান মাধবপুর ইউনিয়ন পরিষদ এলাকার জন্য কোন পরিকল্পনা হাতে নেয়নি৷ যার কারনে দিন দিন ব্রাহ্মণপাড়া মাধবপুর ইউনিয়ন এলাকার সাধারন মানুষ জলাবদ্ধতা, ময়লা ফেলার নিদিষ্ট স্থানের অভাব, বাইপাস সড়ক ইত্যাদি সেবা থেকে বঞ্চিত হচ্ছে৷ বাসা বাড়ির ময়লা ফেলার নিদিষ্ট স্থানের অভাবে রীতিমত বিব্রতকর অবস্থা পরেছে মাধবপুর ইউনিয়নের বাসিন্দারা৷ সুযোগ পেলে ব্রাহ্মণপাড়া মাধবপুর ইউনিয়ন হবে উন্নয়নের রুলমডেল হবে৷ এলাকার স্হায়ী সমস্যার পরিকল্পিত সমাদান করা হবে৷ ইউনিয়ন পরিষদের সেবা সমূহ, যেমন,জন্ম নিবন্ধন থেকে শুরু করে, বিভিন্ন ভাতাসহ ইউনিয়ন পরিষদের সেবা সাধারন মানুষের কাছে পৌছে যাবে ইনশাআল্লাহ৷
বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পরিকল্পিত ও দূর্ণীতি মুক্ত বাংলাদেশ গঠনে জন্য কাজ করে যাচ্ছে৷ আমি সাংবাদিক মাহবুবুর রহমান ভুইয়া যদি জনগনের ভোটে ১নং মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তবে মাধবপুর ইউনিয়ন পরিষদের বাসিন্দারা মাদক,ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাং মুক্ত সমাজ ব্যবস্থা গঠনে কাজ করে যাব ইনশাআল্লাহ৷ সরকার থেকে আসা সকল প্রকার সুযোগ- সুবিধা সততার সাথে সাধারন মানুষের কাছে পৌছে দেবার মাধ্যম হিসেবে কাজ করার সুযোগ চাই৷ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে শিক্ষিত, সফল ব্যবসায়ি ও সাংবাদিক মাহবুবুর রহমান ভুইয়া ব্রাহ্মণপাড়া মাধবপুর ইউনিয়ন পরিষদের সকল শ্রেণীপেশার মানুষের দোয়া ও সমর্থন কামনা করছেন৷