কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলা বায়েক ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পূর্ব খাদলার স্থানীয় ইউপি সদস্য আলি আশরাফের বাড়ী গত রবিবার (৩১ মে) রাত ১০টা থেকে ১১টায় অগ্নিকান্ডে পুরো ভস্মিভূত হয়। খবর পেয়ে গত সোমবার সকাল ৮ টায় সেখানে যান কসবা- আখাউড়া উপজেলা উন্নয়ন ফোরাম চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার।

এ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা জামায়াতের নায়েবে আমীর শিবলী নোমানী, সেক্রেটারি নুরুল আমিন, বায়েক ইউনিয়ন সভাপতি আলী আশরাফ, সেক্রেটারি জহিরুল ইসলাম, সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন, ৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মাওলানা মোশাররফ হোসাইন,ওয়ার্ড সভাপতি আ.করিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আতাউর রহমান সরকার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের স্বান্তনা দেন এবং ক্ষতি কাটিয়ে উঠতে আল্লাহর কাছে দোয়া করেন। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের জন্য খাবার ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন।