কসবা আখাউড়া আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানর এমপি’র সঙ্গে জামাতের নেতৃবৃন্দের সাথে ঈদ শুভেচ্ছা

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ গত রবিবার (৩১ মে) ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান এমপির সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী কসবা-আখাউড়া উপজেলা শাখার নেতৃবৃন্দের ঈদ-পরবর্তী শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি স্থানীয় উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আগামী দিনে সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন আসন্ন আখাউড়া পৌরসভা নির্বাচন-এ বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী মাওলানা মো. বোরহান উদ্দিন খান, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল হোসেন ভুঁইয়া, উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সানাউল্লাহ, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শেখ আসিফসহ কসবা উপজেলা জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ।

সাক্ষাৎ শেষে সবাই দেশ, জাতি এবং এলাকার সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

এর আগে সকাল ১১ টায়, স্বাধীন কসবা ক্রিকেট  একাদশ বনাম টিম ১৯৭১ ক্রিকেট একাদশ, কসবা প্রিমিয়ারলীগ ২০২৬ ক্রিকেট ফাইনাল খেলাটি উদ্বোধন করেন, কসবা-আখাউড়ার মাননীয় সংসদ সদস্য  মুশফিকুর রহমান এমপি মহোদয় ।

Leave a Reply

Your email address will not be published.