কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলায় সমবায় আন্দোলনের নিবেদিত প্রাণ বাংলাদেশ পল্লী উন্নয়ন সমিতির সাবেক পরিদর্শক ও সাংস্কৃতিক সংগঠক মোঃ খাইরুল রেজা শরীফ (৬৮) গত সোমবার পিজি হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তাঁর মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি তিন কন্যা সন্তান রেখে গেছেন। গত ৯ জুন সকাল ১১ টায় পৌর ঈদগাহ মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় বাদ জোহর তার নিজ জন্মস্থান কসবা পৌর এলাকার তালতলা গ্রামে।

খাইরুল রেজা শরীফ এক দিকে সমবায় আন্দোলনের একজন নিবেদিত সংগঠক, অন্যদিকে ছিলেন একজন নাট্য অভিনেতা ও নাট্য পরিচালক। তাঁর মৃত্যুতে কসবার সাংস্কৃতিক অঙ্গনেও শূন্যতা সৃষ্টি হয়েছে।
প্রায় বিশ বছর পূর্বে তাঁর স্ত্রী কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষীকা ফিরোজা আক্তার কিডনি জনীত রোগে ইন্তেকাল করেন।