বিনিয়োগ বৃদ্ধি ও বাজেট অগ্রাধিকারে চার প্রাধান্য

প্রশান্তি ডেক্স ॥ বিনিয়োগ বৃদ্ধিতে এবং বাজেটের অগ্রাধিকার নির্ধারণ ও বাস্তবায়নে সরকার নীতিগতভাবে ৪টি বিষয় প্রধান বিবেচনায় রাখছে। গত বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে একথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

চারটি বিবেচনা হচ্ছে ভ্যালু ফর মানি  অর্থাৎ সীমিত সম্পদের সর্বোত্তম সদ্ব্যবহার, রিটার্ন অন ইনভেস্টমেন্ট অর্থাৎ জনগণের সম্পদ যেসব প্রকল্পে বিনিয়োজিত হচ্ছে, তার কার্যকর অর্থনৈতিক সুফল মূল্যায়ন, কর্মসংস্থান সৃস্টি অর্থাৎ সরকারের বিনিয়োগের সুনির্দিষ্টভাবে কর্মসংস্থান তৈরিতে ভূমিকা এবং পরিবেশগত বিবেচনা অর্থাৎ প্রাণ-প্রকৃতি-পরিবেশ সুরক্ষার দিকে সজাগ দৃষ্টি।

অর্থমন্ত্রী বলেন, ‘‘বর্তমান সরকার ইতোমধ্যেই মুষ্টিমেয় সুবিধাভোগীদের একচ্ছত্র আধিপত্য খর্ব করে একটি প্রতিযোগিতামূলক, উৎপাদনশীল, ন্যায়ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও মর্যাদাবান বাংলাদেশের ভিত রচনার প্রক্রিয়া শুরু করেছে। এই বাজেটে তার প্রাথমিক পদক্ষেপগুলোকেই আমরা প্রতিফলিত করেছি। আমরা আত্মবিশ্বাসী যে, এই বাজেট উন্নয়নকে বৈষম্যহীন, কর্মসংস্থানকে নিরাপদ ও শোভন, রাষ্ট্রকে জবাবদিহিতামূলক, এবং সব শ্রেণি-পেশার নাগরিকদের উন্নয়নের অভিযাত্রায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে আগামী এক বছরের নীতি-পরিকল্পনা হিসেবে কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published.