হরমুজ বন্ধ করলো ইরান, অস্বীকার যুক্তরাষ্ট্রের

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজসহ হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড। গত বৃহস্পতিবার (১১ জুন) দেওয়া ঘোষণায় বলা হয়, হরমুজ প্রণালি দিয়ে কোনও জাহাজ চলাচলের চেষ্টা করলে সেটিকে লক্ষ্য করে গুলি চালানো হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তবে হরমুজ প্রণালি বন্ধের এই ইরানি দাবি সরাসরি নাকচ করে দিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর ইরান আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে বলে যে দাবি করেছে, তা অস্বীকার করে সেন্টকম জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোর যাতায়াত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.