কসবায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০পিস ইয়াবা ও নগদ অর্থ জব্দ

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলার মেহেরি ইউনিয়নের যমুনা গ্রামে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা, মাদক সেবনের সরঞ্জাম সহ নগদ ১ লাখ ১১ হাজার ৬৭০ টাকা জব্দ করেছে প্রশাসন।

গত বৃহস্পতিবার (১১ জুন) রাত ৯ ঘটিকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযানে নেতৃত্ব দেন কসবা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।

অভিযানকালে যমুনা গ্রামের বাসিন্দা মো. মামুন (২৯), পিতা- মৃত জাহের মিয়ার নিকট থেকে ৫০ পিস ইয়াবা, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং নগদ ১ লাখ ১১ হাজার ৬৭০ টাকা জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

Leave a Reply

Your email address will not be published.