কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত বুধবার (১৭ই জুন) কসবা উপজেলা গোপিনাথপুর ইউনিয়নে সকাল ১০ ঘটিকায় গোপীনাথপুর আলহাজ্ব শাহআলম ডিগ্রি কলেজের ২০২৬ সালের এইচ.এস.সি ও এইচ.এস.সি (বিএমটি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অত্র কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ আকরাম খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের সদ্য সাবেক সচিব ও অত্র কলেজের গভর্ণিং বডির সভাপতি জনাব শীষ হায়দার চৌধুরী মহোদয়। বিশেষ অতিথি ছিলেন গভর্ণিং বডির সদস্য জনাব মামুনুর রশিদ খাঁন হেলাল।
তাছাড়া অত্র কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি ও মান্যগণ্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন ।