কসবায় মোবাইল কোর্টের মাধ্যমে ৫ফার্মেসিকে জরিমানা

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৫টি ফার্মেসিকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গত বুধবার (১৭ জুন ২০২৬) উপজেলা প্রশাসন, কসবায় উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে ঔষধ প্রশাসন অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার ঔষধ তত্ত্বাবধায়ক মো. ইকবাল হোসেন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

অভিযানকালে কয়েকটি ফার্মেসিতে ফিজিশিয়ানস স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে সংশ্লিষ্ট ৫টি ফার্মেসির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মোট ৫৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কসবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির। এ সময় তিনি জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অবৈধভাবে ঔষধ মজুদ কিংবা বিক্রির বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি না করার নির্দেশনা দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ ঔষধ সরবরাহ নিশ্চিতকরণ এবং ভোক্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। প্রশাসনের এ উদ্যোগকে স্থানীয় সচেতন মহল স্বাগত জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published.