কসবায় ‘ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামীলীগের তিন নেতা আটক

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ কসবায় বিশেষ ‘ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতাকে আটক করেছে পুলিশ। গত সোমবার (২২ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কসবা থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিরা হলেন উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মকবুল হোসেন (৪১), কায়েমপুর ইউনিয়নের পানিয়ারূপ গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে কামাল উদ্দিন (৫৬) এবং খাড়েরা দক্ষিণ গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে মেজবাউর রহমান রিমন ভূঁইয়া (৫৬)।

পুলিশের দাবি, মকবুল হোসেন বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও অর্থ জোগানদাতা। কামাল উদ্দিন কাইমপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি এবং মেজবাউর রহমান রিমন ভূঁইয়া খাড়েরা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি।

কসবা থানা পুলিশ আরও জানায়, চলমান বিশেষ ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতান বলেন, অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.